November 11, 2026, 6:58 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

তানোরে কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন:

Reporter Name

‎
‎আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
‎
‎রাজশাহীর তানোর উপজেলার কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২০ জুন, শনিবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ (চার) তলা ভিত বিশিষ্ট ০১ (এক) তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ও জননেতা অধ্যাপক মো: মুজিবুর রহমান।
‎
‎কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহীর তত্ত্বাবধানে এই নতুন ভবনটি নির্মাণ করা হচ্ছে।
‎ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব নাইম খান এবং তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো: মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার মানোন্নয়ন এবং কারিগরি শিক্ষার প্রসার। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই নতুন একাডেমিক ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তরুণ প্রজন্ম দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে বলে আমি আশাবাদী।
‎
‎দীর্ঘদিন পর নতুন এই একাডেমিক ভবনের কাজ শুরু হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ ও আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা এই উদ্যোগের জন্য মাননীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
‎সবশেষে, কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
‎
‎



ফেসবুকে আমরা