হাফিজুল ইসলাম, সিলেট:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিয়ামত উল্লাহ সেলু (২৮) নামে এক যুবক রাজধানীর ডেমরা এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। গত ১ জুন (সোমবার) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ডেমরা এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ নিয়ামত উল্লাহ সেলু সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা বুরহান উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (০১ জুন’২৬) সন্ধ্যায় ঢাকার ডেমরা এলাকায় অবস্থানকালে হঠাৎ করেই নিখোঁজ হন সেলু। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
ছেলের আকস্মিক নিখোঁজের পর থেকে তাঁর বৃদ্ধ বাবা-মা ও পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
কোনো সহৃদয় ব্যক্তি যদি নিয়ামত উল্লাহ সেলুর সন্ধান পেয়ে থাকেন বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে নিচে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর: ০১৩২০-৩২০৪৮০
বিশেষ অনুরোধে: আহমেদ হাবিব মোহাম্মদ হামিদ
একটি যুবকের প্রাণ এবং তাঁর পরিবারের মানসিক অবর্ণনীয় কষ্টের কথা বিবেচনা করে, নিখোঁজ সেলুর সন্ধান পেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।