August 19, 2026, 4:16 pm
শিরোনাম:
চুয়াডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু বিলাইছড়িতে বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা পুনরুদ্বার করল পুলিশ  হোস্ট-রোহিঙ্গা সম্প্রীতির বার্তা ছড়িয়ে নাইক্যংখালীতে প্রাণবন্ত আয়োজন ব্রাহ্মণবাড়িয়ায় ‘প্রয়াস’ নিরাময় কেন্দ্র থেকে মাদকাসক্তদের পলায়ন, এলাকায় চরম আতঙ্ক!  টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: বিদেশি ২টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার রাবেতা ধেচুয়াপালংয়ের নুর ফাতেমা ১০হাজার ইয়াবাসহ আটক। সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মর্মান্তিক মৃত্যু দিনদুপুরে বসতভিটা দখলের অভিযোগ, আইনি প্রতিকারের আশায় অসহায় পরিবার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ডুমুরিয়ায় মাছচাষিদের উৎসাহ দিতে ব্যতিক্রমী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

 

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় উৎসবমুখর পরিবেশে স্থানীয় মৎস্যজীবীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ পুকুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী মৎস্য খাতের প্রসার এবং মৎস্যজীবীদের শারীরিক কসরত ও বিনোদনের অংশ হিসেবে এই সাঁতার প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মৎস্যচাষি ও সাধারণ মৎস্যজীবীরা অংশ নেন। পুরো এলাকা জুড়ে প্রতিযোগীদের উৎসাহ দিতে স্থানীয় বাসিন্দাদের সরব উপস্থিতি লক্ষ করা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ী সাতারুদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

মেলায় উপস্থিত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন:

মৎস্যজীবীরাই আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি। মাছ উৎপাদনে স্বনির্ভরতা বজায় রাখার পাশাপাশি তাঁদের কর্মোদ্দীপনা বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। মৎস্যজীবীদের ঐক্যবদ্ধ করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষে উৎসাহিত করতে আমরা নিয়মিত এমন নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি।

 

 

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন দাস এবং ইউআরসি ইন্সট্রাক্টর ও খর্নিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মোসলেম আলী। তাঁরা বলেন:

এ ধরনের গ্রামীণ ক্রীড়া আয়োজন কেবল বিনোদনই জোগায় না, বরং স্থানীয় মৎস্যজীবীদের পারস্পরিক ভাতৃত্ববোধ বাড়াতে বড় ভূমিকা রাখে। ডুমুরিয়ার মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে এ জাতীয় উদ্যোগ সত্যি প্রশংসনীয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সফল মৎস্যচাষি, সাধারণ মৎস্যজীবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মুখে আনন্দের হাসি পুরো আয়োজনকে সফল করে তোলে।

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা ০১৭১১৩৬৪৪৩১



ফেসবুকে আমরা