November 6, 2026, 1:06 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঠাকুরগাঁওয়ে SPDS-এর ৪০০ গাছের চারা বিতরণ, নতুন কার্যালয়ের উদ্বোধন

Reporter Name

ঠাকুরগাঁওয়ে SPDS-এর ৪০০ গাছের চারা বিতরণ, নতুন কার্যালয়ের উদ্বোধন

রেজাউল ইসলাম মাসুদ, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাটে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (SPDS)-এর উদ্যোগে ৪০০টি গাছের চারা বিতরণ ও রোপণ এবং সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাটে অবস্থিত প্রতিভা কিন্ডারগার্টেন বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয় ৪০০টি গাছের চারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফেরদৌসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SPDS-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে পয়গাম আলী বলেন, “একটি গাছ মানেই একটি জীবনের নিরাপত্তা। SPDS যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার দাবিদার। এই ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলবে।

বিশেষ অতিথি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মাধ্যমে এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ সত্যিই ইতিবাচক।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফেরদৌসী বলেন, “শিক্ষার্থীদের হাতে একটি গাছ তুলে দেওয়া মানে তাদের হাতে ভবিষ্যতের দায়িত্ব তুলে দেওয়া। SPDS-এর এই উদ্যোগ আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে আরও সচেতন হতে উদ্বুদ্ধ করবে।

সভাপতির বক্তব্যে SPDS-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার বলেন, পরিবেশ রক্ষা এবং মানবসেবাকে একসঙ্গে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। চলতি বর্ষা মৌসুমে আমরা ৫ হাজার গাছ রোপণ ও বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ইতোমধ্যে ২ হাজার গাছ রোপণ ও বিতরণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি নতুন কার্যালয় থেকে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। সমাজের প্রতিটি মানুষকে এই মানবিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মুন্সিরহাটে SPDS-এর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নতুন এ কার্যালয় থেকে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের জন্য নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা, সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি পরিচালিত হবে।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং মানবসেবামূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং SPDS-এর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।



ফেসবুকে আমরা