November 6, 2026, 11:14 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

Reporter Name

মো: মমিনুল ইসলাম, ঠাকুরগাঁও, প্রতিনিধি:

 

ঠাকুরগাঁও সদর থানাধীন গড়েয়া ইউনিয়নের খামার ভোপলা এলাকা থেকে মোছাঃ ফারিয়া খাতুন (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার বাবা মোঃ বাচ্চু মিয়া ঠাকুরগাঁও সদর থানায় জিডি নং-৭৬৫ করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ বাসার সামনে থেকে ফারিয়া খাতুন নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। কয়েকদিন পেরিয়ে গেলেও সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

নিখোঁজ ফারিয়া খাতুনের পিতার, মোঃ বাচ্চু মিয়া এবং মাতার, মোছাঃ মর্জিনা খাতুন। তার বয়স ১৫ বছর। তিনি শিক্ষার্থী ও অবিবাহিত। গায়ের রং শ্যামলা এবং উচ্চতা ৫ ফুট।

ফারিয়ার বাবা মোঃ বাচ্চু মিয়া বলেন, “মেয়েকে নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি। মেয়েকে ফিরে পেতে আমরা খুবই চিন্তিত। কেউ তার সন্ধান পেলে আমাদের জানালে উপকার হবে।

ফারিয়ার মা মোছাঃ মর্জিনা খাতুন বলেন, “মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় আমরা খুব দুশ্চিন্তায় আছি। মেয়েটি যেন দ্রুত আমাদের কাছে ফিরে আসে, এটাই আমাদের চাওয়া। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে দয়া করে আমাদের জানাবেন।

জিডিতে নিখোঁজ কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে ফারিয়া খাতুনকে উদ্ধারের চেষ্টা করছে।

কোনো সহৃদয় ব্যক্তি ফারিয়া খাতুনের সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে ঠাকুরগাঁও সদর থানায় অথবা তার বাবা মোঃ বাচ্চু মিয়ার মোবাইল নম্বর ০১৭০৬৪৪০৬১২-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।



ফেসবুকে আমরা