November 6, 2026, 2:33 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক- ০৬

Reporter Name

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

 

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় র‌্যাব-১৫, বিজিবি ও এপিবিএনের পৃথক চারটি অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩৬ হাজার ১৮৩ পিস ইয়াবা এবং ২১ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মোট ছয়জনকে আটক করা হয়েছে।

এপিবিএন সূত্র জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বশির আহামদ (৩২) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১৬৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে তার শেড তল্লাশি করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (ওয়ান শ্যুটার গান) জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে শীলখালী অস্থায়ী চেকপোস্টে বিজিবি ও নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকের নিচে বিশেষ কায়দায় লুকানো ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আমান উল্লাহ (২০) ও আরোহী নাজিম উদ্দিন (২০)-কে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন

একই দিন সকালে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকায় র‌্যাব-১৫-এর সিপিসি-১ বিশেষ চেকপোস্ট পরিচালনা করে একটি মোটরসাইকেল থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় আজিজ খান (২৩) ও নুরুল আমিন (৩৪)-কে আটক করা হয়। এদিকে, উখিয়ার বড়বিল এলাকায় ৩৪ বিজিবির পৃথক অভিযানে অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম (২৬)-কে আটক করা হয়। তার কাছ থেকে ১৮ পিস বার্মিজ ইয়াবা, ২০ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, একটি অটোরিকশা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট বাহিনীগুলো জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



ফেসবুকে আমরা