November 6, 2026, 12:40 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, সার পাচারের সময় আটক ১

Reporter Name

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

 

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার এবং মিয়ানমারে পাচারের সময় এক এফডিএমএন সদস্যকে আটকসহ ৫ বস্তা বাংলাদেশি সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।প্রথম অভিযানে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সী-বীচ বিওপির দায়িত্বপূর্ণ হাবিবছড়াঘাট এলাকায় বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুইজন সন্দেহভাজন ব্যক্তি সমুদ্রের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা একটি প্যাকেট ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত প্যাকেট থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ১৭ হাজার ৫০০ টাকা।

অপর অভিযানে, দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ জাদিমুড়া পোস্ট সংলগ্ন নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের প্রাক্কালে একটি হস্তচালিত কাঠের নৌকা থেকে ৫ বস্তা বাংলাদেশি সার জব্দ করা হয়। এ সময় ২৭ নম্বর জাদিমুড়া এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা মো. শোয়াইব (২০) নামে এক এফডিএমএন সদস্যকে আটক করা হয়। জব্দকৃত সারের আনুমানিক সিজার মূল্য ৫ হাজার ৫০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্ট কার্যক্রম এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত সার টেকনাফ শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুকে আমরা