September 20, 2026, 12:04 am
শিরোনাম:
প্রেম, ভক্তি ও পরমাত্মার মহামিলন: ১৯ সেপ্টেম্বর শনিবার মহাসমারোহে উদযাপিত হলো শুভ রাধা অষ্টম রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আট দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত মাদ্রাসায় শিশু নির্যাতন: নিরাপত্তা নিশ্চিতের আহ্বান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিবর্তনের প্রত্যাশা ও বাস্তবতা: কোন পথে প্রিয় বাংলাদেশ? সাত মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, এখনো সন্ধান নেই ২ হাজারের সীমান্তে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ লালমোহন থানার মাদক অভিযানে। বোরহান উদ্দিনের ইয়াবা ব্যবসায়ী আটক 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক- ০১

Reporter Name

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

 

কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী নাফ নদী এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা।

বুধবার (১ জুলাই ২০২৬) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে নাজিরপাড়া এলাকা দিয়ে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) নির্দেশনায় নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলু গোলা পোস্টসংলগ্ন শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সকাল প্রায় ১১টার দিকে তিন ব্যক্তি জেলের ছদ্মবেশে মাছ ধরার অভিনয় করে মাদকের চালান নিয়ে বেড়িবাঁধের দিকে আসছিল। বিজিবির সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে।

তাৎক্ষণিক ধাওয়া করে একজনকে ঠেলা জালসহ আটক করা হয়। তবে অপর দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তির ঠেলা জাল তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি আজিজুল হক (৩৮)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দক্ষিণ ডেলপাড়া গ্রামের হোসেন আহমদের ছেলে। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার ও সীমান্ত এলাকায় সংঘটিত সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

মাদক নির্মূলে গোয়েন্দা কার্যক্রম, প্রযুক্তিগত নজরদারি, নিয়মিত স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক আসামি ও জব্দকৃত ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুকে আমরা