September 18, 2026, 9:46 pm
শিরোনাম:
নকশা ও বিল অনুমোদন নিয়ে প্রকাশিত অভিযোগের প্রতিবাদ,তথ্য-প্রমাণ যাচাই ও নিরপেক্ষ অনুসন্ধানের আহ্বান টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক,কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত   নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের অংশ যেন মরণফাঁদ  নওগাঁয় গরু চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার দুবাইয়ের শ্রমিকদের আবাসনে প্রতি ব্যক্তির জন্য ন্যূনতম ৩.৭ বর্গমিটার ঘুমানোর জায়গা থাকতে হবে।  ভক্তি ও মেধার অপূর্ব মেলবন্ধন: স্বামীবাগ আশ্রমে ‘ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট–২০২৬’-এর জেলা পর্যায় শুরু ঝিনাইদহে গাঁজাসহ গ্রেপ্তার ৫: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড ঈশ্বরদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝিনাইদহে ফারিয়া একাদশ ও শাহিন ঢালী স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: প্রধান অতিথি ছাত্রদল নেতা শাহরিয়ার রাসেল
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

টেকনাফে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

Reporter Name

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

 

কক্সবাজারের টেকনাফে জিআর ওয়ারেন্টভুক্ত সাব্বির আহাম্মদ (৩১) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-আই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

১৬ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামি নিজ বাসায় অবস্থান করছেন বলে খবর পাওয়া যায়। পরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিঃ) কানন চৌধুরীকে বিষয়টি জানানো হয়। এরপর রাত্রিকালীন মোবাইল ডিউটি পার্টি ও এসআই (নিঃ) আজিজুল হাকিমের নেতৃত্বে একটি দল সম্ভাব্য স্থানে অভিযান চালায়। এ সময় সাব্বির আহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সাব্বির আহাম্মদ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-আইয়ের ৫২৬/৫ নম্বর শেডে বসবাস করেন। তার বাবার নাম মো. সৈয়দ আহাম্মদ।

 

এপিবিএন জানায়, সাব্বির আহাম্মদের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ২০১৭ সালের ৬ ডিসেম্বর দায়ের করা একটি মাদক মামলায় জিআর ওয়ারেন্ট রয়েছে। মামলাটির নম্বর ৬ এবং জিআর নম্বর ৫৭৬/১৭। এতে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)৯(খ)/১৫ ধারায় মামলা করা হয়।

 

গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ১৬ এপিবিএন।



ফেসবুকে আমরা