November 11, 2026, 5:20 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

জীবননগরে পুলিশের সাঁড়াশি অভিযান: নারী নির্যাতন ও মাদক মামলাসহ গ্রেপ্তার ৯

Reporter Name

মোঃ নাঈম উদ্দীন

​জীবননগর উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

 

​চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অপরাধ দমনে কঠোর অবস্থানে নেমেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন, মাদক এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
​
​জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখের সরাসরি তত্ত্বাবধানে পুলিশের একাধিক চৌকস টিম এই অভিযানে অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতেই এই ‘স্পেশাল ড্রাইভ’ বা বিশেষ অভিযান চালানো হয়েছে।
​
​পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তারকৃত ৯ জনের মধ্যে ৭ জনই আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। বাকি দুজনের মধ্যে একজন নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং অপরজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি।

গ্রেপ্তারকৃতরা হলেন:
​সাহেদ আহম্মেদ (৪০): জীবননগর বাজারপাড়া, পিতা- মিরজান আলী।
​ফুরকান আহম্মেদ লাভলু (২৬): বাঁকা গ্রাম (আশতলাপাড়া), পিতা- আলম হোসেন।
​ফরিদ (৪০): আন্দুলবাড়ীয়া (দরগাপাড়া), পিতা- বিশারত।​ফেতু মিয়া (৫০): আন্দুলবাড়ীয়া, পিতা- জেহের আলী মণ্ডল। ​রজব মিয়া (২৬): আন্দুলবাড়ীয়া, পিতা- ফেতু মিয়া। ​লিয়াকত আলী (২৮): মনোহরপুর গ্রাম, পিতা- মৃত আ. হান্নান। ​আব্বাস উদ্দিন মুংলা (৪৭): দেহাটি গ্রাম, পিতা- মৃত বারেক মুন্সি। ​নাসিরুল ইসলাম (২৮): দেহাটি গ্রাম, পিতা- আনছার আলী। ​নাজমুল শাহ (২৮): দেহাটি গ্রাম, পিতা- মৃত রবগুল শাহ।
​
​অভিযান প্রসঙ্গে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ সংবাদমাধ্যমকে জানান:
​”আমরা জীবননগর এলাকাকে অপরাধমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। বৃহস্পতিবার দিবাগত রাতে আমাদের ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় ৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সমাজ থেকে মাদক ও সহিংসতা নির্মূলে আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
​
​গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার (১৫ মে) সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এই তৎপরতায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।



ফেসবুকে আমরা