অন্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার :-
জমি নিয়ে বিরোধের কারণে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মনসুরনগর ইউনিয়নের শালগ্রাম হাইস্কুলের প্রভাবশালী কেরানী রফিকুলের অত্যাচারে অতিষ্ঠ তাঁর আপন চাচা দিন মজুর কোরবান আলী মন্ডল (৭০)। গত ২৬ এপ্রিল রবিবার সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, শালগ্রামের মৃত কালুমন্ডলের ছেলে কোরবান আলী মন্ডল তাদের পৈর্তক জমি শালগ্রাম মৌজায় অবস্থিত খতিয়ান নং ৩৯২ /১২১৯, পৃথক ২০১৩ সহ ৪ দাগে/ মোট ৬, একর ৩১ শতাংশ জমি তিনি সহ আপন দুই ভাই ছাম বন্টন হিসেবে প্রায় ৪০ বছর যাবৎ চাষাবাদ করে আসছিল । তিন ভাইয়ের মধ্যে কোরবান মন্ডলের জমির অংশে ফসলাদীর পাশাপাশি প্রায় ২০ শতাংশ জমিতে ২০/ ২২ বছর আগে বিভিন্ন প্রজাতির বেশ কিছু গাছ রোপন করে। যা, ইতিমধ্যে ৪/৫ লক্ষ টাকা মূল্যের গাছ হয়েছে। কোরবান মন্ডলের অভিযোগ অতি সম্প্রতি তার বড় ভাই বানাতের পুত্র রফিকুল কেরানী গায়ের জোরে তার জমিতে অনাধীকার প্রবেশ করে জমি দখলে নিয়ে চাষাবাদ শুরু করে। এ বিষয়ে কোরবান মণ্ডল স্থানীয়ভাবে ময়- মুরুব্বির শরণাপন্ন হলে উক্ত কেরানি ভাতিজা দলীয় প্রভাবে জমি গুলির দখল না ছেড়ে নতুন করে কোরবান মন্ডলের রোপিত গাছের বাগান দখলের পায়তারা করে আসছে। তিনি অভিযোগ করে জানান ইতি পূর্বে বাধা দিতে গেলে ভাতিজা কেরানি রফিকুল তাকে ও তার স্ত্রীকে মারধর করেছে ।বিষয়টি নিয়ে অভিযুক্ত রফিকুল জানান জমিগুলো যেহেতু এজমালি রেকর্ড হয়েছে, বন্টন কালীন আমরা বাড়ির আগে পিছে সমান্তরাল করে রাখতে চাই তাতে সভারই সুবিধা। অপরদিকে জমির প্রতিবেশী মালিকদের জিজ্ঞাসাবাদে জানান,জমি কোরবান আলী মন্ডল দীর্ঘদিন যাবত ভাইদের সাথে আপসমূলে ছাহামবন্টন মূলে এবং জমিতে গাছ গাছালি রোপন সহ উচ নিচু সমান করে চাষাবাদ করে আসছে, কিন্তু রফিকুল ইসলাম তার পিতা অমতে গায়ের জোরে দরিদ্র চাচার জমি দখলের পাঁয়েতারা করেছে। গ্রামবাসী এর সঠিক সমাধান প্রত্যাশা করেছেন।#ছবি আছে ২৭-৪-২০২৬ ০১৭৭৯৬২৬০৬৯ অঞ্জনা চৌধুরী কাজিপুর সিরাজগঞ্জ