November 11, 2026, 5:19 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

জমকালো আয়োজনে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির যাত্রা শুরু

Reporter Name

 

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, বিশেষ প্রতিবেদক:

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা পরিষদ (অ্যাডহক) কমিটির অভিষেক অনুষ্ঠান ও প্রথম সভা উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও করতালির মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, যিনি বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) । তাঁরা শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং নিরাপদ শিক্ষাঙ্গন গঠনে পরিচালনা কমিটির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন। তিনি বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন মানেই একটি সমাজের উন্নয়ন। নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

 

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি বিদ্যালয়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

 

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।



ফেসবুকে আমরা