November 10, 2026, 2:04 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ছাতক সিমেন্ট কোম্পানী শ্রমিক ইউনিয়ন বি-৮০”র উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে  

Reporter Name

 

সেলিম মাহবুবঃ

ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন (সিবিএ) বি-৮০ এর উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কারখানা প্রাঙ্গণে সিবিএ বি-৮০ কার্যালয়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত ডা. ওয়াহিদুর রহমান। সিবিএ বি-৮০ সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুল কাদেরের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন (সিবিএ) বি-৮০”র সাধারণ সম্পাদক শফি উদ্দিন, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান (প্রশাসন) রাজিব কুমার পাল, প্রকৌশলী (বিদ্যুৎ) রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) কাজী ফয়সাল, ইউসুফ আলী , (সিবিএ) বি-৮০’র কার্যকরী সভাপতি মিয়া হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাবেদ কাওসার, অস্থায়ী শ্রমিক ইকবাল হোসেন।

 

এসময় সভায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আনোয়ার হোসেন, জাহিদ হাসান সুহেল, সারওয়ার খান বুলবুল, আশরাফ হোসেন সেলিম, কামরুজ্জামান কামাল, ইন্তাজ আলী, জাহাঙ্গীর আলম, সুলেমান খান সুমন, সুমন মিয়া প্রমুখ।

 

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাদিক আহমদ।

 

এর আগে র‌্যালিটি কারখানার টাইম অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিবিএ বি—৮০ এর কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে (সিবিএ) সাধারণ সম্পাদক শফি উদ্দিন বলেন, নির্যাতিত নিপীড়িত শ্রমিকরা তাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু সরকার কিছুতেই কর্ণপাত করছে না। বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে হলে আগে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে। কারখানাটিতে এখনও আওয়ামী ফ্যাসিবাদরা ঘাপটি মেরে বসে আছে। এরা দুর্নীতি আর অনিয়ম করে কারখানা চালু করতে দিচ্ছে না। এখানে সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলনের হস্তক্ষেপ কামনা করছি।##



ফেসবুকে আমরা