November 6, 2026, 9:08 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চুয়াডাঙ্গায় ১০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

Reporter Name

মোঃ নাঈম উদ্দীন, জীবননগর উপজেলা প্রতিনিধি (চুয়াডাঙ্গা):

 

 

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরবর্তীতে আটককৃতদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

শনিবার (২৩ মে, ২০২৬ খ্রি.) বিকেল ৩:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। বিকেল ৩টার দিকে শুরু হওয়া এই অভিযানে সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে তাদের হেফাজত থেকে মোট ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মো: মানিক ইসলাম (২৩), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- দৌলতদিয়া কোরিয়া পাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গা। (তার নিকট থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়)।
২. মো: আরিফুল ইসলাম (৩৮), পিতা- মৃত আক্তার হোসেন, সাং- জর্দারপাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গা। (তার নিকট থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়)।

আসামিদের হাতেনাতে মাদকসহ গ্রেফতারের পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম আশিস মোমতাজ-এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করায় এবং উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাৎক্ষণিক সাজা ঘোষণা করেন। সাজাগুলো হলো: ১নং আসামি মো: মানিক ইসলামকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ২নং আসামি মো: আরিফুল ইসলামকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চুয়াডাঙ্গার পক্ষ থেকে জানানো হয়েছে যে, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং জেলায় মাদকের কেনাবেচা ও বিস্তার রোধে তাদের এই ধরনের ঝটিকা অভিযান ও কঠোর নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।



ফেসবুকে আমরা