September 27, 2026, 9:26 am
শিরোনাম:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আমীনের মনোনয়ন দাখিল নেত্রকোনায় ১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত নরসিংদীতে ‘DAILY SHOPPING’-এর শুভ উদ্বোধন,নিত্যপণ্যে অফার-ডিসকাউন্ট, থাকছে ফ্রি হোম ডেলিভারি । ডেঙ্গু প্রতিরোধে যশোর নগর বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতর উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। আল- আরব বলো’মূল দিশা:আল্লামা ইমাম হায়াত,গীতিকার ও সুরকার:আল্লামা রেজাউল কাওসার নবীকে নিয়ে কটূক্তির মামলা নিয়ে “বিভ্রান্তি” বাদীর সংবাদ সম্মেলন টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক ৭নং মহারাজপুর ইউনিয়ন শ্রমিক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত: জেলা প্রশাসকের কুলবাড়িয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ও গভীর নলকূপ স্থাপনের আশ্বাস
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

Reporter Name

মোঃ মিনারুল ইসলাম,চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

 

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৭শে সেপ্টেম্বর) সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি বের করা হয়। পরে র‌্যালিটি শহরের কোট মোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি এম তারিক উজ জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমীর হামযাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবির, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আলামিন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী হালিমা মাহামুদ, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি বিপুল আশরাফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহামুদ মিল্টন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, শতরূপা ট্রাভেলসের রাশেদ রায়হান এবং এইচ বি ট্রাভেলসের শাহ জালাল বাবু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, পর্যটন এখন শুধু বিনোদনের বিষয় নয়; এটি একটি দেশের অর্থনীতি, কর্মসংস্থান, সংস্কৃতি ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মাদক থেকে দূরে থাকারও গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে পর্যটন খাতেও পরিবর্তন আনতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে পর্যটনসেবাকে আরও সহজ, আধুনিক ও আকর্ষণীয় করে তোলা সম্ভব। চুয়াডাঙ্গার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।

সভায় বক্তারা চুয়াডাঙ্গার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলার পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন, পর্যটনস্থানের প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং পর্যটনসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।



ফেসবুকে আমরা