প্রতিনিধি, চুয়াডাঙ্গা সদর
চুয়াডাঙ্গা: ‘সেবার ব্রতে চাকরি’—এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা (ফেব্রুয়ারি-২০২৬ ব্যাচ) শুরু হয়েছে। আজ ১৮ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ০৮:০০ ঘটিকা থেকে চুয়াডাঙ্গায় এই নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের ধাপগুলো অত্যন্ত সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।
নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। চুয়াডাঙ্গা জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান-এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন:
এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যাচাই-বাছাই কার্যক্রমে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বলেন, “কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। শুধুমাত্র নিজ যোগ্যতায় শারীরিক ও অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই চূড়ান্তভাবে নিয়োগ পাবেন।”
তিনি আরও সতর্ক করে বলেন, কোনো প্রার্থী বা তাদের পরিবার যেন নিয়োগের প্রলোভনে পড়ে কোনো প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন। শতভাগ সততার মাধ্যমেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা আগামী ১৯ ও ২০ এপ্রিল ২০২৬ তারিখে শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণ করবেন।