November 6, 2026, 9:32 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

Reporter Name

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

রক্তঝরা ইতিহাসের পথ বেয়ে আসা অধিকার আদায়ের সেই দিন – ‘মহান মে দিবস’। ঘাম ঝরানো মেহনতি মানুষের অধিকার ও মর্যাদার জয়গান গেয়ে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহীর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোহাম্মদ মুসা জঙ্গী। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপমহাপরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম। মহান মে দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন,অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ওয়াসিম ফিরোজ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকবর আলী,ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ সাইদুর রহমান,হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সবুজ প্রমুখ।

সভায় বক্তারা শিকাগোর সেই ঐতিহাসিক আত্মত্যাগের স্মৃতি স্মরণ করে বলেন, “শ্রমিকরাই হলো দেশ ও জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি আমাদের নৈতিক দায়িত্ব।” আলোচনা সভায় উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকের মানবিক মর্যাদা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় আবেগঘন কণ্ঠে বক্তারা বলেন, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে যে শ্রমিকরা সভ্যতার চাকা সচল রাখেন, তাদের হাসিমুখই হোক আজকের দিনের সার্থকতা।

মালিক-শ্রমিক সুসম্পর্কই পারে একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। এর আগে শহরের প্রধান প্রধান সড়কে একটি র‍্যালি প্রদক্ষিণ করে, যেখানে সর্বস্তরের শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার-ফেস্টুনে সুশোভিত র‍্যালিটি শ্রমিকদের সংহতি আর ঐক্যের এক অনন্য রূপ তুলে ধরে। আলোচনা সভা শেষে মেহনতি মানুষের কল্যাণ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



ফেসবুকে আমরা