September 18, 2026, 11:03 am
শিরোনাম:
চট্টগ্রামে ৬৩ হাজার কেজি সিমেন্টসহ দুই বোট জব্দ, আটক ২ আলমডাঙ্গার শ্রীরামপুর গ্রামের আলোচিত ‘মক্ষীরানি’ তামান্নার ফাঁদে সর্বস্বান্ত যুবসমাজ: পরকীয়া ও প্রতারণার এক লোমহর্ষক ইতিহাস সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। লালমনিরহাট সীমান্তে ১৫-বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার দর্শনা কাজী ফার্মসের ৪৯৪ বস্তা ভুট্টা নিয়ে উধাও ট্রাক চালক, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ, তথ্য যাচাইয়ের আহ্বান সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ, মানুষের সিদ্ধান্তকে সম্মান করার প্রত্যয় সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

Reporter Name

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় জোরদারে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার মোঃ একরামুল হক নাহিদ, ৫৩ বিজিবির এডি রফিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় জ্বালানি সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—জেলার প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সহকারী কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ, ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি মজুদের তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন, জেলা ও উপজেলা পর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, এবং প্রতিদিন ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে শুধু জরিমানা নয়, প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণের নির্দেশ দেওয়া হয়। জেলার সব পেট্রোল পাম্প খোলা রাখা, প্রতিটি ফিলিং স্টেশনের জ্বালানি সরবরাহ, ক্রয়-বিক্রয় ও মজুদের নিয়মিত প্রতিবেদন দাখিল নিশ্চিত করা এবং পাম্পের বাইরে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, খোলা বাজারে জ্বালানি বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মোটরসাইকেলে জ্বালানি নিতে হলে বৈধ কাগজপত্র, যেমন—যানবাহনের লাইসেন্স ও চালকের ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া জেলা ও উপজেলার সকল ফিলিং স্টেশনে দৈনিক প্রারম্ভিক মজুদ রেকর্ড সংরক্ষণ করতে হবে বলেও জানানো হয়। সভায় গৃহীত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি, ভিজিল্যান্স টিমের আহ্বায়ক এবং জেলা তথ্য অফিসার।



ফেসবুকে আমরা