November 6, 2026, 2:10 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চাঁদা না পেয়ে ভেকু ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা: গোদাগাড়ীতে চাঞ্চল্য, আদালতে মামলা:

Reporter Name

চাঁদা না পেয়ে ভেকু ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা: গোদাগাড়ীতে চাঞ্চল্য, আদালতে মামলা:

আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা দাবি ও দেশীয় অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যবসার সুরক্ষায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছে ভুক্তভোগী ব্যবসায়ীকে।
ঘটনাটি ঘটেছে উপজেলার জলাহার গ্রামে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মোঃ কামরুজ্জামান (৩০)। তিনি দীর্ঘ ১০ বছর ধরে এলাকায় ট্রাক্টর ও স্কেভেটর (ভেকু) ব্যবসার সাথে জড়িত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে জলাহার গ্রামে কামরুজ্জামানের একটি স্কেভেটর দিয়ে মাটি খননের কাজ চলছিল। কাজ শুরু হওয়ার পর থেকেই স্থানীয় এক প্রভাবশালী যুবক মোঃ মুরসালিন মুসা (২৭) ও তার সহযোগীরা নিয়মিত চাঁদা দাবি করে আসছিল।
ঘটনার ভয়াবহতা প্রকাশ পায় গত ৪ জুলাই, ২০২৬ ইং তারিখ দিবাগত রাতে। রাত ১২টা ২৪ মিনিটে ভুক্তভোগীর ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসামি মুসা। এই হুমকির অডিও রেকর্ডটি এখন ভুক্তভোগীর কাছে সংরক্ষিত আছে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওই রাতেই ভোর সাড়ে ৩টার দিকে মুরসালিন মুসা এবং তার ৫-৬ জন সশস্ত্র সহযোগী অতর্কিতে খননস্থলে হাজির হয়। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বন্ধ করে দেওয়া হয় খনন কাজ। খবর পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী ঘটনাস্থলে পৌঁছালে তাকে ঘিরে ফেলে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি চাঁদা না দিলে এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও দম্ভোক্তি করে সন্ত্রাসীরা। চালক তৌহিদ ও স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী কামরুজ্জামান জানান,ঘটনার পর আমি ন্যায়বিচারের আশায় গোদাগাড়ী থানায় গিয়েছিলাম। কিন্তু থানা থেকে আমাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। থানায় আইনি সহায়তা না পেয়ে আমার বেশ কিছু সময় নষ্ট হয়েছে, যা সন্ত্রাসীদের আরও সাহসী করে তুলেছে।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী জানান, দণ্ডবিধির ৩৮৫ (চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন) এবং ৫০৬ (২) (প্রাণনাশের হুমকি) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। অডিও রেকর্ডসহ পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ থাকায় আদালত মামলাটি গুরুত্বের সাথে আমলে নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন।

প্রকাশ্যে দেশীয় অস্ত্র উঁচিয়ে ব্যবসা বন্ধ ও চাঁদা দাবির মতো ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। এলাকাবাসীর দাবি, এ ধরনের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে স্থানীয় উদ্যোক্তারা কাজ করার সাহস হারাবেন।
আদালত এখন পর্যন্ত মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগী কামরুজ্জামান এই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।



ফেসবুকে আমরা