মাহাতাব উদ্দিন
বাংলা একটি সম্ভাবনার
বিপুল অন্তঃসার
এগিয়ে যাবে স্বপ্নগুলো
বাধা নাহি আর।
উনিশ গেল হাঙ্গামাতে
বিশের শুরু তাও
সম্ভাবনার বছর গুলো
অতীত হল ফাও।
শাসক নিয়োগ প্রক্রিয়াটাই
হল এখন মুখ্য
কত শাসক এল গেল
শুধু জনগণের দুঃখ।
একাত্তরে যুদ্ধ হল
রক্ত দানের কলি গেল
মাটির মুলুক ভেঙ্গে দু’ধার
দু’টুকরা হল।
স্ববিরোধী রাষ্ট্র হল
স্বাধীন শুধুই মুখের বোল
চৌঠা যুগ শাসন হল
বাজলো স্বাধীনতার ঢোল।
দেশের তরে যুদ্ধে যারা
আনলো কেড়ে ভূমির ভাগ
তারা কেন রিক্ত আজও
কম ছিল কি তাদের ত্যাগ?
সুশীল কুশীল চাটার দল
করছে ফুটা দেশের তল
শাসন ভরের কেন্দ্র শুধু
দখল রাখে তাদের দল।
আধুনিক এই বিশ্ব জুড়ে
এই রকম সব ভব ঘুরে
শাসক বেশে বসছে নিত্য
ধরনীর সব আসন জুড়ে।
সৎ নিষ্ঠ সত্য বলা
লোক গুলো সব হারিয়ে যাবে
চাটার দলে চেটে চেটে
পদ পদবীর ভূষণ পাবে।
দেশের বারো বাজলে হবে
তাদের চাওয়া শেষ
জনগণের হাটে হাড়ি
ঘুন পোকারা সরব বেশ।