November 11, 2026, 4:46 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

গোলাপগঞ্জে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ প্রচারণা ও সেমিনার অনুষ্ঠিত

Reporter Name

হাফিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

 

​“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি বইটিকর বাজারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ক্যাশলেস লেনদেন সচেতনতা কর্মসূচি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বুধবার (১৩ মে) ৩ দিনব্যাপী ক্যাশলেস বুথ স্থাপন, সেমিনার ও র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষকে ডিজিটাল ব্যাংকিংয়ে উৎসাহিত করা হয়।

​পূবালী ব্যাংক পিএলসি. গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক শৈলেন সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার এনাম আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
​ফখরুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক।
​মাহমুদ হোসেন, রেঞ্জ অফিসার। ​ফজর আলী, প্রভাষক, ফুলবাড়ি মাদ্রাসা। হাফিজুল ইসলাম লস্কর, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক। ​রাহেলা আক্তার, প্রধান শিক্ষক, ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

​সেমিনারে বক্তারা আধুনিক ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, ডিজিটাল লেনদেন আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করে এবং জালিয়াতির ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। এটি গ্রাহকের সময় ও খরচ উভয়ই সাশ্রয় করে। একটি স্মার্ট ও নিরাপদ আর্থিক কাঠামো গড়তে ক্যাশলেস সোসাইটির কোনো বিকল্প নেই। বক্তারা আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষকে ডিজিটাল প্ল্যাটফর্মে অভ্যস্ত করার মাধ্যমেই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত হবে।

​আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বাজারের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ করে। এছাড়া বাজারে স্থাপিত অস্থায়ী ‘ক্যাশলেস বুথ’ থেকে সাধারণ মানুষকে ডিজিটাল ব্যাংকিং সেবা এবং অ্যাপের মাধ্যমে লেনদেনের ব্যবহারিক কৌশল সরাসরি প্রদর্শন করা হয়। সচেতনতামূলক এই আয়োজনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।



ফেসবুকে আমরা