November 6, 2026, 7:31 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

গোদাগাড়ীতে জেলা ডিবির ঝটিকা অভিযান: ১০০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name

‎আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
‎
‎
‎​

মাদকের বিরুদ্ধে ,জিরো টলারেন্স,নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। জেলার গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট বাজার এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
‎​
‎​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি চৌকস দল শুক্রবার (১ মে ২০২৬) দিবাগত রাতে বিশেষ মাদকবিরোধী অভিযানে নামে। এসআই মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সাফিনা পার্ক ও তার পার্শ্ববর্তী এলাকায় টহল দিচ্ছিল।
‎
‎রাত ১২টা ৪০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয় যে, কাঁকনহাট খাদ্য গুদামের সামনে বড় একটি মাদকের চালান হাতবদল হতে যাচ্ছে। ​তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশের দলটি কাঁকনহাট খাদ্য গুদামের সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়।
‎
‎রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করলে অত্যন্ত তৎপরতার সাথে তাকে ঘিরে ফেলে আটক করে ডিবি সদস্যরা। তল্লাশি ও উদ্ধার ​আটককৃত ব্যক্তির নাম মোঃ শরিফুল ইসলাম শরিফ (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
‎
‎আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে শরিফুলকে তল্লাশি করা হলে তার প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০০ (এক হাজার) পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎
‎​গ্রেপ্তারকৃত শরিফুল দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এই ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
‎
​রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং জেলাকে মাদকমুক্ত করতে এ ধরণের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
‎​​রাজশাহীতে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি
‎​সীমান্তে কড়াকড়ি: ডিবি পুলিশের বিশেষ নজরদারি।



ফেসবুকে আমরা