খাগড়াছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহোদয়ের সাথে মতবিনিময়
খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা ও ২৯৮ নং সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের সাথে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ জেলার সার্বিক ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় মাননীয় এমপি মহোদয় সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠায় আহলে সুন্নাত ওয়াল জামাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে মাননীয় এমপি মহোদয়ের সাথে আলোচনা করেন এবং তাঁর দিকনির্দেশনা গ্রহণ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।