November 10, 2026, 12:54 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

Reporter Name

 

 

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রধান

 

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বৃহত্তর দয়ার বাজারে চোর চক্রের অতিষ্ঠতায় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

 

প্রতিনিয়ত বাজারের দোকানপাট ও আশপাশের বাড়িঘর থেকে নগদ অর্থ ও মালামাল চুরির ঘটনায় নাজেহাল হয়ে পড়েছেন স্থানীয়রা। এর প্রতিবাদে আজ বাজারের ব্যবসায়ীরা টানা ২ ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে এলাকাবাসীর সাথে যৌথ প্রতিবাদ সভা করেছেন।

 

সভা থেকে চিহ্নিত চোর বাহিনীকে সামাজিক বয়কটের ডাক দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

২৫শে এপ্রিল দয়ার বাজার ব্যবসায়ী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দুর রহমানের পরিচালনায় বাজারের মধ্যগলিতে সকাল ১১টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী দয়ার বাজারে দীর্ঘদিন ধরে চোরের উপদ্রব চলছে।

 

বাজারের সন্নিকটে বসবাসকারী একটি চিহ্নিত চোর চক্র সব বাধা পেরিয়ে একের পর এক চুরির তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে, যা এলাকাবাসীকে হতবাক ও আতঙ্কিত করে তুলেছে।

 

অনুসন্ধানে জানা যায় এবং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দুর রহমান জানান, বাজারের পাশেই কালীবাড়ি গ্রামের নইম উদ্দিনের দুই ছেলে সুমন ও ইমন, এবং ইমাম উদ্দিনের দুই ছেলে এমরান ও রাজুসহ ৮-১০ জনের একটি চক্র এসব চুরির ঘটনায় জড়িত। অভিযোগ রয়েছে যে, অতীতে এই চক্রটিকে হাতেনাতে ধরে সামাজিক বিচারের মাধ্যমে শাস্তি প্রদান এবং অভিভাবকদের জিম্মায় দিলেও তাদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না।

 

আয়োজিত সভায় আলোচনায় অংশ নেন বাজার কমিটির উপদেষ্টা হাজী আব্দুল বাছির, আলা উদ্দিন, তজমুল আলী, বশির মিয়া, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, উপদেষ্টা জালাল মেম্বার, সম্মানিত সদস্য হাজী আমিরুল ইসলাম, সহ-যুগ্ম সম্পাদক মাওলানা শফিকুল হক, সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক আবুল কালাম, যুবনেতা সাব উদ্দিন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম চেরাগ আলী, সাবেক ইউপি সদস্য নুরুজ্জামান, সদস্য সুজন মাহমুদ এমরান, আব্দুল হান্নান, ফার্মাসিস্ট সুমন ভূঁইয়া ও ব্যবসায়ী রাধা চরণ প্রমুখ।



ফেসবুকে আমরা