September 19, 2026, 5:50 pm
শিরোনাম:
প্রেম, ভক্তি ও পরমাত্মার মহামিলন: ১৯ সেপ্টেম্বর শনিবার মহাসমারোহে উদযাপিত হলো শুভ রাধা অষ্টম রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আট দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত মাদ্রাসায় শিশু নির্যাতন: নিরাপত্তা নিশ্চিতের আহ্বান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিবর্তনের প্রত্যাশা ও বাস্তবতা: কোন পথে প্রিয় বাংলাদেশ? সাত মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, এখনো সন্ধান নেই ২ হাজারের সীমান্তে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ লালমোহন থানার মাদক অভিযানে। বোরহান উদ্দিনের ইয়াবা ব্যবসায়ী আটক 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কোটচাঁদপুরে দুই ছাত্রকে বলৎকারের অভিযোগ: সেক্সের ওষুধসহ প্রধান শিক্ষক গ্রেফতার, গণধোই।

Reporter Name

সুবর্ণ বিশ্বাস, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি আবাসিক মাদ্রাসার দুই কোমলমতি ছাত্রকে যৌন নিপীড়ন ও বলৎকারের অভিযোগে মাদ্রাসাটির প্রধান শিক্ষক আবুল বাশারকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে যৌন উত্তেজক ট্যাবলেট ও বিভিন্ন ওষুধ জব্দ করা হয়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলার স্থানীয় একটি আবাসিক মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার দীর্ঘদিন ধরে আবাসিক মেসে থাকা কোমলমতি ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। সম্প্রতি দুই ছাত্রকে নিজ কক্ষে ডেকে নিয়ে বলৎকার করেন তিনি। বিষয়টি কাউকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন ধরনের হুমকি দেন অভিযুক্ত ওই শিক্ষক।

পরবর্তীতে ভুক্তভোগী দুই শিশু ঘটনাটি তাদের অভিভাবকদের জানায়। বিষয়টি জানাজানি হলে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ক্ষুব্ধ জনতা ও অভিভাবকরা মাদ্রাসায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল বাশারকে অবরুদ্ধ করে গণধোলাই দেয়।

সংবাদ পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়। আটককালে তার কক্ষ থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও ওষুধ উদ্ধার করে পুলিশ।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তার কাছ থেকে বেশ কিছু নিষিদ্ধ ও যৌন উত্তেজক ওষুধ পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযুক্ত শিক্ষকের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।



ফেসবুকে আমরা