September 19, 2026, 11:19 am
শিরোনাম:
গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য বিলীন—বিলুপ্তির পথে কাশফুল সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ আটক ১০ মোবাইল ফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: পুলিশ মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব (৯৩ )এর প্রয়ান হয়েছে সম্প্রতি । তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, তিন শিশুর মৃত্যু নওগাঁ জজ কোর্টের নতুন পিপি নিযুক্ত হলেন অ্যাডভোকেট শ্রী বিশ্বজিৎ  নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি   গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন, ১৭ পদের বিপরীতে ৪৭ প্রার্থীর মনোনয়ন গ্রহণ মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ নেত্রকোনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কুইজ ও ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name

মোঃ হাদিসুর রহমান , জয়পুরহাট জেলা প্রতিনিধি:

 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কুইজ এবং ‘ওয়ার্ড মাস্টার’ (Word Master) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরমান আলী-র সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকমণ্ডলী তাঁদের বক্তব্যে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, “এ ধরনের নিয়মিত প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভেতরের জড়তা কাটিয়ে ইংরেজি শব্দভাণ্ডার বৃদ্ধি করতে এবং সাধারণ জ্ঞানে পারদর্শী করে তুলতে অনন্য ভূমিকা রাখছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীর মাঝে যে মেধার স্ফুরণ আমরা দেখেছি, তা সত্যিই প্রশংসনীয়। পাঠ্যবইয়ের পাশাপাশি এই চর্চা তাদের ভবিষ্যৎ জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।”

 

প্রধান শিক্ষক মোঃ আরমান আলী তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ জ্ঞান ও ইংরেজি ভাষায় দক্ষ করে তুলতেই আমাদের এই নিয়মিত আয়োজন। শিক্ষক ও শিক্ষার্থীদের এই যৌথ প্রচেষ্টা বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।” আগামীতেও বিদ্যালয়ে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা