November 6, 2026, 4:04 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কাস্টমস ঘাট শুধু নদীঘাট নয়, সীমান্ত জনপদের আবেগ ও ইতিহাসের প্রতীক: মুফতি আবুল হাসান এমপি

Reporter Name

শহীদ, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

 

 

সিলেটের জকিগঞ্জের ঐতিহ্যবাহী কাস্টমস ঘাটের সিঁড়ি নির্মাণ, উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের জাতীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি।

​আজ শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে তিনি এই উন্নয়ন কাজ সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নদীর পাড়ে বসে জকিগঞ্জের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং ঘাটের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

​এ সময় সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেন, “জকিগঞ্জের কাস্টমস ঘাট শুধু একটি সাধারণ নদীঘাট নয়; এটি এই সীমান্ত জনপদের মানুষের আবেগ, দীর্ঘ ইতিহাস ও অফুরন্ত সম্ভাবনার প্রতীক। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছি।”

​তিনি আরও জানান, ঘাটের আধুনিকায়ন, সৌন্দর্য বর্ধন এবং নতুন সিঁড়ি নির্মাণসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও একটি শিশু পার্ক নির্মাণের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। একটি সুন্দর, আধুনিক ও দৃষ্টিনন্দন কাস্টমস ঘাট গড়ে তোলার মাধ্যমে এই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ করা হবে।

​পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস,খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাফাদার, পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, যুব মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি খায়রুল ইসলাম, শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস,খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ এবং খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সহকারী বায়তুল মাল সম্পাদক জাকির হোসাইনসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

​গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবিব লায়েক,জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে এম মামুন, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তারেক আহমদ, দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ শাকির এবং স্বপ্নের টিভির পরিচালক সাইফুর রহমান প্রমুখ।

​একটি আধুনিক ও দৃষ্টিনন্দন কাস্টমস ঘাট প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদ সদস্যের এমন আন্তরিকতা ও দূরদর্শী পরিকল্পনা স্থানীয় সাধারণ মানুষের মাঝে নতুন আশার আলো জাগিয়েছে।



ফেসবুকে আমরা