November 10, 2026, 2:41 pm
শিরোনাম:
সিলেটের জকিগঞ্জে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদকে হুমকি নড়াইলে শীতকালীন সবজিতে ভরেছে বাজার, খুশি ক্রেতা-বিক্রেতারা, কৈলাশটিলা ৯ নম্বর কূপ খননসংক্রান্ত জটিলতা নিরসনে গোলাপগঞ্জে মতবিনিময় সভা দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় ১০ নভেম্বর জুম্ম জাতীয় শোক দিবস পালন ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসাইন আজ আমার ৩৯তম শুভ জন্মদিন কোট চাঁদপুরে আওয়ামীলীগ নেতা গ্রেফতার  বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কালীগঞ্জে স্বর্ণের লোভে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ করে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত 

Reporter Name

 

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা:-

দোকানে ঝাল মুড়ি কিনতে গেলে কানে স্বর্ণের দুল দেখে লোভ সামলাতে না পেরে ফারজানা সুলতানা (৯) নামে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করে পাশে বাড়িতে নিয়ে বেঁধে রেখে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। খোঁজ পেয়ে উত্তেজিত জনতা ঘাতক সুমাইয়া খাতুন নামে ঝালমুড়ি বিক্রেতাকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ জুলাই) রাত ৯ টার দিকে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামে। নিহত স্কুলছাত্রী কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী ও কাজলা কাশিবাটি গ্রামের আব্দুল লতিফের কন্যা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত স্কুল ছাত্রী সকালে স্কুলে গিয়ে ক্লাসরুমে ব্যাগ রেখে সামনে সুমাইয়ার ঝাল মুড়ির দোকানে যায় ঝাল মুড়ি কিনতে। ওই সময় ফারজানার কানে দু,টি স্বর্ণের দুল দেখে লোভ সামলাতে না পেরে প্রথমে মুখ চেপে ধরে অপহরণ করে পাশের তার বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রথমে স্কুলছাত্রী ফারজানার হাত পা বেঁধে ওয়ারড্রপের মধ্যে লুকিয়ে রাখে। পরবর্তীতে তাকে জবাই করে হত্যা করে ওয়ারড্রপের মধ্যে রেখে দেয়। এদিকে সুমাইয়ার কোন খোঁজ না পেয়ে বাবা মা সহ পরিবারের লোকজন ও এলাকাবাসী এলাকায় মাইকিং সহ সাংবাদিকদের শরণাপন্ন হয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সন্ধ্যা ৭ টার দিকে এলাকাবাসীর সন্দেহ হলে ঝাল মুড়ি বিক্রেতা সুমাইয়ার ঘর তল্লাশি করতে গেলে বাধা দেয়। ওই সময় পুলিশের উপস্থিতিতে উত্তেজিত জনতা ঘর তল্লাশি করে ওয়ার ড্রপের মধ্যে লুকিয়ে রাখা গলাকাটা স্কুল ছাত্রী ফারজানার লাশ দেখতে পায়। কি খবরে হাজার হাজার উত্তেজিত জনতা ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়াকে গণপিটুনি দিয়ে হত্যা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে লাশ দু,টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন আছে। এলাকায় বর্তমান চরম উত্তেজনা বিরাজ করছে।



ফেসবুকে আমরা