সুবর্ণা বিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া ও পারশ্রীরামপুর এলাকায় মা*দ*ক*বি*রো*ধী অভিযান চালিয়ে মা*দ*ক সে*ব*ন ও সংরক্ষণের অ*প*রাধে দুই ব্যক্তিকে কা*রা*দ*ণ্ড ও অ*র্থ*দ*ণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পরিচালিত পৃথক মোবাইল কো*র্টে মা-দ-ক-দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অভিযুক্ত দুই ব্যক্তির একজনকে ৬ মাস এবং অপরজনকে ৩ মাসের বি*না*শ্রম কা*রা*দ*ণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তাদের মোট ৩০০ টাকা অ*র্থ*দ*ণ্ড করা হয়।
অভিযান চলাকালে মা*দ*ক*দ্র*ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝিনাইদহের পরিদর্শক মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।