কাবা সম্পর্কিত মনোমুগ্ধকর তথ্য
আভারের দোয়া
হে আল্লাহ! যে কেউ “কাবা সম্পর্কিত মনোমুগ্ধকর তথ্য” পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে, তাকে বারবার কাবা শরীফের তাওয়াফ করার সৌভাগ্য দান করো এবং বারবার সবুজ গম্বুজের মনোরম দৃশ্য দেখাও আর তাকে বিনা হিসাবে ক্ষমা করে দাও।
أمين بجاءِ النَّبِي الأمين صَلِّ اللَّهُ عَلَيْهِ وَأَيْهِ وَسَلَّم
দরূদ শরীফের ফযীলত
প্রিয় নবী, রাসূলে আরবী, মক্কী মাদানী হাশেমী صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّم ইরশাদ করেন: যে (ব্যক্তি) আমার উপর একবার দরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাযিল করেন। (মুসলিম, ২১৬ পৃষ্ঠা, হাদীস: ৪০৮)
صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ عَلَى مُحَمَّد
মেহরাবে নববী
মক্কা শরীফের زادها الله شرقا تعيينا সবচেয়ে মহান যিয়ারতগাহ্ (দর্শনীয় স্থান) হচ্ছে কাবা শরীফ। বিশ্বের সকল মুসলমান এর দীদার এবং এর তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে থাকেন। কাবা শরীফ সম্পর্কে কিছু মনোমুগ্ধকর তথ্য পেশ করা হচ্ছে। কোরআনে করীমের বিভিন্ন স্থানে কাবা শরীফের আলোচনা করা হয়েছে। যেমনটি প্রথম পারা সূরা বাকারায় ১২৫ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَإِذْجَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর (স্মরণ করুন) আমি যখন এ ঘরকে মানবজাতির
لِلنَّاسِ وَأَمْنَا
জন্য আশ্রয়স্থল ও নিরাপদ স্থান করেছি।
হেরেমে পশুরা শিকারের পিছু ধাওয়া করে না
মকামে ইব্রাহীম
হাজরে আসওয়াদ
এই আয়াতে করীমার আলোকে সদরুল আফাযিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দীন মুরাদাবাদী رختة الله عليه খাযায়িনুল ইরফানে লিখেছেন: (এই আয়াতে মোবারাকার শব্দ( ‘بیت’ ঘর দ্বারা কাবা শরীফকে বুঝানো হয়েছে আর এতে সমগ্র হেরেম শরীফ অন্তর্ভুক্ত। ‘তা’ বা নিরাপদ বানানোর অর্থ হচ্ছে কাবার হেরেমে হত্যাযজ্ঞ ও খুন-খারাবি হারাম, অথবা অর্থ হচ্ছে সেখানে শিকারদের জন্যও নিরাপত্তা রয়েছে। এমনকি পবিত্র হেরেম শরীফে সিংহ ও নেকড়েরাও শিকারের পিছু ধাওয়া করে না, ফিরে চলে যায়। অন্য একটি মতে, মুমিন এখানে প্রবেশ করেই আযাব থেকে নিরাপত্তা পেয়ে যায়। হেরেমকে এ কারণেই ‘হেরেম’ বলা হয় যে, এখানে হত্যা করা ও শিকার হারাম ও নিষিদ্ধ। (তাফসীরাতে আহমদিয়া, ৩৪ পৃষ্ঠা) যদি কোন অপরাধীও এখানে প্রবেশ করে, তাকেও কোন প্রকার বাঁধা দেওয়া যাবে না।
হেরা গুহা
(তাফসীরে নসফী, ৭৭ পৃষ্ঠা)
صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّد
কাবা সমগ্র বিশ্ব-জগতের পথ প্রদর্শক
হাড়
চতুর্থ পারার সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ পাক