November 11, 2026, 4:33 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কাজিপুরে সেচ পাম্প অপারেটরদের নিরাপত্তায় বাঁশি প্রদান

Reporter Name

 

অঞ্জনা চৌধুরী , স্টাফ রিপোর্টার:-

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিএনডিসি ও বরেন্দ্র প্রকল্পের আওতায় চাালিত সেচপাম্প অপারেটরদের রাত্রিকালিন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েছে কাজিপুর উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সেচপাম্প অপারেটরদের নিরাপত্তার জন্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রয় করা বাঁশি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। তিনি অপারেটরদের গলায় একটি করে বাঁশি পরিয়ে দেন। এসময় তিনি বলেন, “ রাত্রিকালিন সময়ে সেচপাম্প অপারেটরগণের একজন বিপদে পড়লে তিনি এই বাঁশিতে ফু দিলে আশপাশের অপারেটরগণ ও সাধারণ জনগণ সজাগ হবেন। একইসাথে আসন্ন ঈদুল আজহায় গরু চুরি রোধে এই পদ্ধতি কাজে আসবে। বাঁশি শুনে দ্রুত অপরাধীদের মোকাবেলা করা সম্ভব হবে। হয়তো একটি বাঁশি সামান্য মূল্য হতে পারে কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি।” এসময় এমন উদ্যোগ নেবার জন্যে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে আন্তরিক ধন্যবাদ জানান।

এদিকে ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেচপাম্প অপারেটরগণ। অপারেটর হারুন বলেন, “ বাঁশির মূল্য বেশি নয়। কিন্তু এই পদ্ধতিতে আমরা একে অপরের বিপদে সাবধান হতে পারবো। এগিয়ে গিয়ে মোকাবেলা করতে পারবো। আমরা ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই।”

উপজেলা সেচ প্রশাসন ও সেচ কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এসময় শতাধিক সেচ অপারেটরকে এই বাঁশি প্রদান করা হয়। # (ছবি আছে)

 

অঞ্জনা চৌধুরী, কাজিপুর, সিরাজগঞ্জ

১১/৫/২৬ ০১৭৭৯-৬২-৬০-৬৯



ফেসবুকে আমরা