মোঃ পলাশ শেখ, কাজিপুর উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২ নং মনসুরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী লিটন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদপ্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তিনি মনসুরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে তিনবার দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে তিনি আগামী নির্বাচনে নিজের অবস্থান জানান দিচ্ছেন বলে জানা গেছে।