November 11, 2026, 7:34 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কলেজ শিক্ষকের সঙ্গে ছাত্রীর বিয়ে, রায়গঞ্জে চাঞ্চল্য

Reporter Name

 

সংবাদদাতা: মোঃ আরমান হোসেন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ফুলজোড় ডিগ্রী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনোয়ারুল ইসলামের বিরুদ্ধে নিজ কলেজের এক ছাত্রীকে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর কলেজ ক্যাম্পাস ও স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহলের অনেকে।
জানা গেছে, ফুলজোড় ডিগ্রী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উল্লাপাড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের শামছুল হক ভূঁইয়ার মেয়ে স্বর্ণা খাতুনের সঙ্গে দীর্ঘদিন ধরে সহকারী অধ্যাপক মনোয়ারুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে,

বিভিন্ন সময়ে ক্লাসের অজুহাতে তারা কলেজের কক্ষে দীর্ঘ সময় অবস্থান করতেন। বিষয়টি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নজরে এলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, গত ২২জুন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

অনুসন্ধানে আরও জানা যায়, স্বর্ণা খাতুনের এর আগে উল্লাপাড়া উপজেলার বড়হর তেতুলিয়া গ্রামের বাসিন্দা ও সেনাসদস্য মোঃ মুরাদ হোসেনের সঙ্গে বিবাহ হয়েছিল বলে দাবি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, পারিবারিক নানা জটিলতার কারণে সেই সংসার ভেঙে যায়।

তবে এ বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে।
এদিকে মোঃ মুরাদ হোসেন দাবি করেছেন, তার স্ত্রীকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে এই বিয়ে করা হয়েছে। তিনি বলেন, “এই ঘটনায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।” রবিবার (২২ জুন) ফুলজোড় ডিগ্রী কলেজে এসে তিনি কান্নাকাটি করলে উপস্থিত শিক্ষক-কর্মচারীদের মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

অভিযুক্ত সহকারী অধ্যাপক মোঃ মনোয়ারুল ইসলাম সলঙ্গা থানার নলছিয়া (সাহেবগঞ্জ) গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “এসব বিষয়ে সামনাসামনি কথা বললে ভালো হয়। পরে কথা বলছি। আমার বড় ভাই আপনার সঙ্গে কথা বলবেন।”
পরে তার বড় ভাই মোঃ লিটন গণমাধ্যমকে জানান, “স্বর্ণার আগে কোনো বিয়ে হয়নি। স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি প্রতারক।

পারিবারিকভাবেই এই বিয়ে সম্পন্ন হয়েছে।”
ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগের সত্যতা ও বিষয়টির বিভিন্ন দিক খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।



ফেসবুকে আমরা