November 10, 2026, 5:47 pm
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

​কবি আসাদ বিন হাফিজ স্মরণে কেমুসাসের ১২৭৬তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

Reporter Name

হাফিজুল ইসলাম লস্কর, ​সিনিয়র স্টাফ রিপোর্টার:

 

 

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আসাদ বিন হাফিজের স্মরণে ও তাঁর সাহিত্যকর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, কবি আসাদ বিন হাফিজ আশির দশকের অন্যতম এক প্রধান কবি হিসেবে ইসলামী ধারার সাহিত্য সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর লেখায় সমসাময়িক সমাজব্যবস্থা, মানবিক মূল্যবোধ এবং অধিকারের কথা বারবার ফুটে উঠেছে। ফররুখ আহমদ পরবর্তী সময়ে তিনি ইসলামী ধারার সাহিত্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর সৃষ্টিশীল কর্ম ও আদর্শ তরুণ প্রজন্মের লেখকদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

​গত ০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের সাহিত্য-সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর ১২৭৬তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচকগণ এসব কথা বলেন।

​নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক, কথাসাহিত্যিক ও ছড়াকার কামরুল আলম। কবি কামাল আহমদ, এস.এম. ফাহিম ও আব্দুর রাজ্জাক শাওনের যৌথ সঞ্চালনায় আসরের মূল আলোচনায় অংশ নেন সিলেট সরকারি তিব্বিয়া কলেজের সাবেক অধ্যক্ষ কবি ডা. মাশুকুর রহমান, কেমুসাসের সাধারণ সম্পাদক ও গল্পকার সেলিম আউয়াল, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক কবি আমিনুল ইসলাম কাজল, মাসিক বিশ্ববাংলা সম্পাদক কবি মুহিত চৌধুরী, গীতিকবি রমজান আলী এবং কবি শামসির হারুনুর রশীদ। সভায় পঠিত লেখার ওপর গঠনমূলক আলোচনা করেন কবি ও সাহিত্য সমালোচক মামুন সুলতান।

​বক্তারা আরও উল্লেখ করেন, কবিতা ও ছড়ার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন শাখায় কবি আসাদ বিন হাফিজের শক্তিশালী বিচরণ ছিল। তাঁর লেখা যেমন ছিল নান্দনিক, তেমনি অন্যায়ের বিরুদ্ধে ছিল সোচ্চার।

​আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুস শহীদ খান। এরপর স্বরচিত লেখা পাঠ ও আলোচনায় অংশ নেন ছয়ফুল আলম পারুল, আশরাফুল আলম, অমিত মামুন, জুবের আহমদ সার্জন, নজরুল ইসলাম, এ. বি. এম হাসান চৌধুরী, মিলন কান্তি দাস, সাজন আহমদ সাজু, মকসুদ আহমদ লাল, লবিদ হোসেন চৌধুরী, আদীল আনোয়ার, মো. আব্দুর রব, আব্দুল্লাহ আল ফারুক, সাজিদুর রহমান, সার্জন আহমদ, দিদার আহমদ প্রমুখ।

​অনুষ্ঠানে চমৎকার সংগীত পরিবেশন করেন রমজান আলী, মিলন কান্তি দাস, কুবাদ বখত চৌধুরী রুবেল ও মো. লিলু মিয়া। পরিশেষে আসরের সার্বিক মূল্যায়নে সেরা লেখক হিসেবে মনোনীত হন কবি ছয়ফুল আলম পারুল।



ফেসবুকে আমরা