September 19, 2026, 7:32 pm
শিরোনাম:
প্রেম, ভক্তি ও পরমাত্মার মহামিলন: ১৯ সেপ্টেম্বর শনিবার মহাসমারোহে উদযাপিত হলো শুভ রাধা অষ্টম রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আট দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত মাদ্রাসায় শিশু নির্যাতন: নিরাপত্তা নিশ্চিতের আহ্বান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিবর্তনের প্রত্যাশা ও বাস্তবতা: কোন পথে প্রিয় বাংলাদেশ? সাত মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, এখনো সন্ধান নেই ২ হাজারের সীমান্তে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ লালমোহন থানার মাদক অভিযানে। বোরহান উদ্দিনের ইয়াবা ব্যবসায়ী আটক 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ওসমানীনগরে তিন ভাগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name

ইব্রাহিম খান ইমন,ওসমানীনগর ( সিলেট ) প্রতিনিধি:

 

সিলেটের ওসমানীনগরে পৃথক তিনটি আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন দলটির নেতাকর্মীরা। উপজেলার কদমতলা, তাজপুর বাজার ও গোয়ালাবাজারে পৃথকভাবে র‌্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। পৃথক আয়োজনে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তির চিত্রও স্পষ্ট হয়েছে।

 

১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার কদমতলায় উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বলয়ের বিএনপি নেতা এনামুল হক পীর এনামসহ নেতাকর্মীদের উদ্যোগে তাজপুর বাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠা, দলের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা করেন।

 

অন্যদিকে, একই বলয়ের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ইমরাণ রব্বানী, জেলা যুবদল নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ নেতাকর্মীদের উদ্যোগে উপজেলার গোয়ালাবাজারেও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সেখানে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

 

স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একই দিনে ওসমানীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক তিনটি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। একই দলের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও নেতাকর্মীরা পৃথক কর্মসূচিতে অংশ নেওয়ায় স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিভাজনের চিত্র প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



ফেসবুকে আমরা