November 6, 2026, 7:31 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঐতিহ্যের বন্ধনে রানাপিং মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা, ১০৯ সদস্য বিশিষ্ট ফুজালা ও আবনা পরিষদ গঠিত

Reporter Name

সিনিয়র স্টাফ রিপোর্টার:

 

 

বিশ্ববরেণ্য শায়খুল হাদীস আল্লামা রিয়াছত আলী চৌঘরী (রহ.)-এর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ, “ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসা” গোলাপগঞ্জ, সিলেটের ফুযালা-আবনা সমাবেশ ও সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার (০৪ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত আজাদ দ্বীনি এদারায়ে তালিম সিলেটের অস্থায়ী কার্যালয়—জামেয়া খাদিমুল ইসলাম ফুলবাড়ী গোলাপগঞ্জে এই সভা অনুষ্ঠিত হয়।

​শায়খুল হাদীস আল্লামা হিলাল উদ্দিন আহমদের (দা. বা.) সভাপতিত্বে এবং জামেয়ার ফুযালা ও জামেয়া খাদিমুল ইসলামের মোহতামিম হাফেজ মাওলানা নুরুল হুদার চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

​সভায় দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম ও গুণীজন উপস্থিত হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তাদের মধ্যে আলোচনা পেশ করেন- মাওলানা জামাল আজাদ খান, জামেয়া দারুল উলূম গোলাপগঞ্জের প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা ফয়জুল রহমান, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুল হান্নান, চৌঘরী হুজুরের দৌহিত্র মাওলানা ইউসুফ আহমেদ, মাওলানা সালেহ আহমেদ, বিশিষ্ট সাংবাদিক ও ইউনানী চিকিৎসক ডা. হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম লস্কর, ক্বারী মাওলানা আশিকুর রহমান জাকারিয়া।

​এছাড়াও বক্তব্য রাখেন, ক্বারী মাওলানা ইমরান হুসাইন, মাওলানা শওকাত আহমেদ, মাওলানা আব্দুল হালিম, ক্বারী মাওলানা আনিসুল রহমান নুরুপাড়ী, হাফেজ মাওলানা আজিমুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস জুনেল, মাওলানা ইকবাল হুসাইন শেরপুর, হাফেজ মাওলানা রুহুল আমিন, হাফেজ মছরুল আহমদ এবং আবনা শাহজাহান আহমদ মাছুমসহ আরও অনেকে।

​দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এজেন্ডা পাস করা হয়, ​আজাদ দ্বীনি এদারার স্থায়ী ভবন- দেশের প্রাচীনতম কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড ‘আজাদ দ্বীনি এদারায়ে তালীম, সিলেট বাংলাদেশ’-এর স্থায়ী ভবন নির্মাণের বিষয়ে সভায় বিশেষ গুরুত্বারোপ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং রানাপিং মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য ও প্রাতিষ্ঠানিক কল্যাণের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ১০৯ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী এবং ঐতিহ্যবাহী “ফুযালা ও আবনা পরিষদ” কমিটি অনুমোদন দেওয়া হয়।

​সভাপতির সমাপনী বক্তব্য ও বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। উপস্থিত বক্তা ও ওলামায়ে কেরাম আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটি রানাপিং মাদ্রাসার গৌরবময় ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে এবং দ্বীনি শিক্ষার প্রসারে এক নতুন দিগন্তের সূচনা করবে।



ফেসবুকে আমরা