আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত “ছাগল বিতরণ কর্মসূচি” অনুষ্ঠানের মাধ্যমে ১৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ২টি করে মোট ৩০০টি ছাগল বিতরণ করা হয়েছে। উপকারভোগী পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা নায়েবে আমীর আনিসুর, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর কাদির এবং উপজেলা সেক্রেটারি ডিএম আক্কাসসহ আরও অনেকে।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের স্বাবলম্বী হওয়ার পথকে আরও সহজ করবে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।