মোঃ জাহাঙ্গীর আলম পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধিঃ
শনিবার (১৫ আগস্ট) বিকেলে ঈশ্বরদী রেলওয়ে মাল গুদাম চত্বরে উপজেলা বিএনপি, পৌর শাখা ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
ঈশ্বরদী-আটঘরিয়ার গণমানুষের নেতা জাকরিয়া পিন্টুর দিকনির্দেশনায় এবং ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সাবেক সদস্য সচিব বৃষ্ট কুমার সরকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা টুটুল সরদার, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী খান, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য জাকির হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুকুল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রউফ আব্দুল, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সাল আহমেদ জুয়েল,কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন, এবং ছাত্রদল নেতা রিশাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপসহীন ভূমিকা এবং জনগণের অধিকার আদায়ের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত ও দোয়া প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন ঈশ্বরদী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি অলিউল্লাহ।