November 6, 2026, 3:58 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঈশ্বরদীতে পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে নগদ অর্থ ওদুটি ট্রাক ডাকাতি রাতেই অভিযান চালিয়ে ট্রাক দুটি উদ্ধার করেছে(ডিবি)

Reporter Name

ঈশ্বরদীতে পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে নগদ অর্থ ওদুটি ট্রাক ডাকাতি রাতেই অভিযান চালিয়ে ট্রাক দুটি উদ্ধার করেছে(ডিবি)

মোঃ জাহাঙ্গীর আলম।পাবনা( ঈশ্বরদী) প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীকে জিম্মি করে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাই এবং আনুমানিক ৭৪ লাখ টাকা মূল্যের ঝুট কাপড় ভর্তি দুটি ট্রাক ডাকাতির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে ঘটনার পরপরই রাতেই অভিযান চালিয়ে ঝুটবোঅভিতেযানঝাই ট্রাক দুটি উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল থেকে রাতের মধ্যে ঈশ্বরদী থানাধীন দিয়াড় বাঘইলস্থ লালন শাহ সেতুর সংযোগ সড়ক ও বিডি স্কেল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ঝুট ব্যবসায়ী মোঃ বিপ্লব (৫৪) বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি লিখিত এজাহার ও মামলা দায়ের করেছেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী ইপিজেড এলাকায় অবস্থিত ‘আই এইচ এম গার্মেন্টস’ থেকে ঝুট মাল লোড করে ৬টি ট্রাক ওজনের জন্য দিয়াড় বাঘইল এলাকার একটি ওজন স্কেলে নিয়ে যাওয়া হয়। এ সময় ১০-১২ জন সন্ত্রাসী মোটরসাইকেল ও দেশীয় লাঠিসোটা-আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়। ১ নম্বর আসামি মোঃ নবীসহ অন্যরা ব্যবসায়ী বিপ্লবের পেটে পিস্তল ঠেকিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক বিপ্লবের পকেট থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা কেড়ে নেয়।

এরপর সন্ত্রাসীরা ড্রাইভার, হেলপার ও ওজন স্কেলের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে আনুমানিক ৭৪ লাখ টাকা মূল্যের ঝুটবোঝাই দুটি ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০২২৬ এবং ঢাকা মেট্রো-ট-১৪-৪৭পর৮) ছিনতাই করে নিয়ে যায়। ডাকাতদল ট্রাক দুটি প্রথমে পাকশীর রূপপুর এলাকার দিকে এবং পরবর্তীতে পাবনা বাইপাস সড়কসংলগ্ন গাছপাড়া এলাকায় নিয়ে যায়।

খবর পেয়ে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাতভর অভিযান পরিচালনা করে বাইপাস এলাকা থেকে জিম্মি ট্রাকচালকসহ ঝুটবোঝাই ট্রাক দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। তবে পুলিশের উপস্থিত টের পেয়ে অভিযুক্তরা প্রাইভেট কার যোগে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা ডিবি ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, “এটি একটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা। খবর পাওয়ার পরপরই রাতভর অভিযান চালিয়ে মালামালসহ ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং পুরো বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে।



ফেসবুকে আমরা