August 16, 2026, 10:05 am
শিরোনাম:
গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার!  সারা দেশে ডিলার, সাব-ডিলার ও রিসেলার নিয়োগ দিচ্ছে STG Goods Industries ভ্রমণে বিশ্বাস, সেবায় আস্থা—দেশ ট্রাভেলস ট্যুরস। ✈️💙 সাবেক সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ,কালীগঞ্জ উপজেলা বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী খুন, বাবা-মেয়ে গুরুতর জখম নাটোর সদর উপজেলা ও জেলা জামায়াত নেতৃবৃন্দের অসুস্থ মাওলানা দেলোয়ার হোসেনকে দেখতে হাসপাতালে গমন কালীগঞ্জের নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সাতক্ষীরার বালিয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারধরের অভিযোগ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঈশ্বরদীতে পাওনা টাকা তুলে দেওয়ার প্রলোভনে ডেকে রাজনৈতিক নেতাদের কুরুচি মন্তব্য করাই বিক্ষোভ করেছেন এলাকাবাসী

Reporter Name

 

মোঃ জাহাঙ্গীর আলম পাবনা ঈশ্বরদী প্রতিনিধিঃ

 

 

পাওনা বা ধারের টাকা তুলে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে ডেকে এনে রাজনৈতিক উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে জুবায়ের হোসেন বাপ্পী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে ও ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

 

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ঈশ্বরদী পৌরসভার ভাটাপাড়া এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট এলাকার বেশ কিছু নিম্নআয় ও মধ্যবিত্ত মানুষের দীর্ঘদিনের পাওনা বা ধারের টাকা উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি নির্দিষ্ট স্থানে মিটিংয়ের আহ্বান জানান জুবায়ের হোসেন বাপ্পী। টাকা ফেরত পাওয়ার আশায় এলাকার নারী-পুরুষসহ বহু ভুক্তভোগী সেখানে উপস্থিত হন।

 

তবে সভা শুরু হওয়ার পর পাওনা টাকা উদ্ধারের বিষয়ে কোনো কথা না বলে তিনি জাতীয় নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, পাবনা জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য গোলাম রাব্বানী জুবায়ের এবং ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানকে লক্ষ্য করে তীব্র কুরুচিপূর্ণ, আপত্তিকর ও উসকানিমূলক বক্তব্য দিতে শুরু করেন।

 

উপস্থিত সাধারণ মানুষ নেতার এমন আচরণে হতবাক হয়ে পড়েন। ধোকা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ মানুষকে ব্যবহারের বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন।

 

বিক্ষোভকালে এক ভুক্তভোগী নারী ক্ষোভ প্রকাশ করে জানান, “আমার এক প্রতিবেশীর কাছে অনেক টাকা পাওনা আছে, যা পাচ্ছিলাম না। উনি (বাটুল/নেতা) বলেছিলেন আজ মিটিংয়ে বিচার করে টাকা তুলে দেবেন। কিন্তু এখানে এসে দেখি রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি আর গালাগালি ছাড়া কিছুই হচ্ছে না। আমাদের আবেগ ও প্রয়োজনকে নিয়ে খেলা করা হয়েছে।”

 

পরে প্রতারিত ও ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মিছিলে “হুপ বাপ্পীর দুই গালে, জুতা মারো তালে তালে” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

 

এ বিষয়ে অভিযুক্ত জুবায়ের হোসেন বাপ্পী বলেন, “আমি আমার এলাকায় সুদের ব্যবসা হতে দেবো না, তাই আমি সুদ যারা খাচ্ছে এবং সুদ যারা দিচ্ছে উভয় পক্ষকেই ডেকেছিলাম। তাদের সামনেই আমি আমার বক্তব্যের সামারি টেনেছি। সেটা তো আমার ব্যাপার, আমি কীভাবে আমার বক্তব্যের সামারি টানবো। আপনারা নিউজ প্রকাশ করেন, আমিও দেখতে চাই আজ যারা আমার বিরুদ্ধে বলছে তারা কারা এবং গতদিন যারা সাংবাদিকদের সামনে কথা বলেছিল, তারাই নাকি অন্য কেউ।”



ফেসবুকে আমরা