November 6, 2026, 11:45 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঈশ্বরদীতে চোরকে ধরতে গিয়ে তিনজন আ হ ত গণপিটুনিতে চো র নি হ ত

Reporter Name

ঈশ্বরদীতে চোরকে ধরতে গিয়ে তিনজন আহত গণপিটুনিতে চোর নিহত

মোঃ জাহাঙ্গীর আলম। পাবনা ঈশ্বরদী প্রতিনিধি

ঈশ্বরদীতে চুরির সময় চোরকে হাতেনাতে ধরতে গিয়ে চোরের ছুড়িকাঘাতে গুরুতর আহত হয়েছে তিনজন। এসময় ক্ষীপ্ত এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত চোর নিহত হয়েছে।
রবিবার (২রা আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত (চোর) সুমন (৩২) সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।
আহতরা হলেন, ঐ এলাকার মুদি ব্যবসায়ী হবিবুল ইসলাম, তার ছেলে শাকিল ও শাহান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় গভীর রাতে মুদি ব্যবসায়ী হবিবুল ইসলামের বাড়ি সংলগ্ন মুদি দোকেনে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন সুমন। বসতবাড়ির সাথেই দোকান হওয়ায় শব্দ পেয়ে হবিবুল বাইরে বের হন। সে সময় দোকানের ভেতর কারো উপস্থিতি টের পেয়ে ২ ছেলেকে সাথে নিয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। ঘটনা বেগতিক দেখে সুমন (চোর) তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে এসে সুমনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহতরা বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। এখন পর‌্যন্ত কোন পক্ষথেকেই লিখিত কোন অভিযোগ পাইনি। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে



ফেসবুকে আমরা