November 6, 2026, 12:43 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঈশ্বরদীতে ক্যান্সার আক্রান্ত ছাবিদ পেল ট্যালেন্টপুলে বৃত্তি, পরিবারে নেই আনন্দের হাসি, সরকারী সহযোগিতার অনুরোধ

Reporter Name

মোঃ জাহাঙ্গীর আলম, পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি:

 

আমি বড় হয়ে বুয়েট ইঞ্জিনিয়ার হবো, তুমি হবে ইঞ্জিনিয়ারের মা এমন স্বপ্ন দেখিয়েছিলো নিজের গর্ভধারিণী মাকে। পরিবারের স্বপ্ন ছিলো ছেলে বড় হয়ে বুয়েট ইঞ্জিনিয়ার হবে, দেশের মুখ উজ্জ্বল করবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েও সে আনন্দ ভাটা পড়েছে ইবনে ছাবিদের জীবনে। দুরারোগ্য মরনব্যাধি ক্যান্সার বাসা বেধেছে অদম্য মেধাবী এ শিক্ষার্থীর শরীরে। তাইতো রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বেডে শুয়েই বৃত্তি পাওয়ার খবরে অশ্রুসিক্ত হয়েছে ছাবিদ সহ তার পরিবার।

বাবা মায়ের স্বপ্ন পূরনে ছাবিদ এক ধাপ এগিয়ে গেলেও সে স্বপ্ন যেন এখন এক অনিশ্চয়তার মুখে পড়েছে। ছাবিদ পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রামের আশরাফুল আলম রোকনের একমাত্র ছেলে। বর্তমানে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্র (আরএআরএস) উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। এর আগে ২০২৫ সালে সে চর-সাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের থেকে ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলো।

ছাবিদের প্রাক্তন শিক্ষকরা জানালেন, ছোট বেলা থেকে প্রতিটি ক্লাসে অদম্য সাফল্য পরিবার আর এলাকাবাসীর গর্বে পরিনত হয়েছিলো সে। শিক্ষাজীবনে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মেধাতালিকা সবসময় প্রথম স্থান তার দখলেই ছিলো। সমাপনী শেষ করে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তিও হয়েছে ছাবিদ। গত এপ্রিলে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার পরই হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে সে। তারপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় সে ক্যান্সার রোগে আক্রান্ত।

যেখানে স্বপ্ন ছিলো বড় হয়ে মানুষের পাশে দাঁড়ানো কিন্তু হঠাৎ এই দুঃসংবাদ অন্ধকারে ঢেকে দিয়েছে পুরো পরিবারের স্বপ্ন। রোগাক্রান্ত ছাবিদকে দেখে বোঝার উপায় নেই কিছুদিন আগেও সে সুস্থ স্বাভাবিক প্রাণচঞ্চল ছিলো। একমাত্র ছেলেকে সুস্থ জীবনে ফেরাতে প্রতিনিয়ত ভাগ্যের সাথে লড়াই করে চলছে ছাবিদের বাবা-মা।

ছাবিদের বাবা রোকন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের অভ্যন্তরে শ্রমিক হিসেবে কর্মরত আছেন। তার ভাষ্য, চিকিৎসক জানিয়েছেন সুস্থ জীবনে ফিরতে ছাবিদের প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা। সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে এই অদম্য মেধাবী শিক্ষার্থী ফিরতে পারে তার স্বাভাবিক জীবনে। তাই তো একমাত্র ছেলের চিকিৎসায় নিশ্চিত করতে প্রতিনিয়ত কর্মক্ষেত্রে ছুটতে হচ্ছে দিশেহারা পিতাকে।

স্থানীয়রা জানালেন, ছাবিদ শুধু মেধাবী নয়, সে এই এলাকার গর্ব। পড়াশোনার পাশাপাশি নিয়মিত নামাজ ও কোরআন তেলাওয়াত করতো সে। আচার ব্যবহারও ছিলো ভদ্র ও শান্ত প্রকৃতির। তার অসুস্থতায় হতবাক প্রতিবেশীরাও। ছাবিদের মা লিজা খাতুনের ভাষ্য, আর পাঁচজন শিক্ষার্থী মত যখন বইখাতা নিয়ে ছাবিদের ব্যস্ত থাকার কথা, সে সময় বইখাতার পাশাপাশি চিকিৎসার কাগজপত্র নিয়ে নিয়মিত হাসপাতালে দৌড়াদৌড়ি এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছে তাকে। একমাত্র ছেলের অনিশ্চিত জীবন এখন বাকরুদ্ধ করে দিয়েছে পুরো পরিবারকে। হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা পেতে চরম হয়রানি হতে হচ্ছে বলেও অভিযোগ করেন ছাবিদের মা। তাইতো একমাত্র সন্তানের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছে ছাবিদের পরিবার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইবের কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায় নি। এমনকি মুঠোফোনে একাধিক কল করে ও খুদে বার্তা পাঠিয়েও তার সাড়া মেলেনি। তবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান জানালেন, ছাবিদের মত মেধাবী শিক্ষার্থী ক্যান্সার আক্রান্তের ঘটনা সত্যিই কষ্টের। সমাজসেবা কার্যালয়ের অধীনে ক্যান্সার আক্রান্তদের সহযোগিতা করার সুযোগ রয়েছে। তার পরিবার আবেদন করলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহযোগিতা করা হবে।

এদিকে যে ছেলে নিজের পরিবার, সমাজ ও দেশকে নিয়ে কিছু করার স্বপ্ন দেখেছিলো। আজ তার সবচেয়ে বড় চাওয়া সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসা। তাই মানবিক সহায়তার আশায় দিন গুনছে ছাবিদের পরিবার। আর সরকারের হস্তক্ষেপে সঠিক চিকিৎসা নিশ্চিত হলে আবারো স্বাভাবিক জীবনে ফিরবে ছাবিদ এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।

ক্যান্সার আক্রান্ত ছাবিদ সহযোগিতা করতে চাইলে তার বাবা আশরাফুল আলম রোকনের বিকাশ নাম্বার-
01742947948



ফেসবুকে আমরা