November 10, 2026, 3:33 pm
শিরোনাম:
সিলেটের জকিগঞ্জে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদকে হুমকি নড়াইলে শীতকালীন সবজিতে ভরেছে বাজার, খুশি ক্রেতা-বিক্রেতারা, কৈলাশটিলা ৯ নম্বর কূপ খননসংক্রান্ত জটিলতা নিরসনে গোলাপগঞ্জে মতবিনিময় সভা দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় ১০ নভেম্বর জুম্ম জাতীয় শোক দিবস পালন ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসাইন আজ আমার ৩৯তম শুভ জন্মদিন কোট চাঁদপুরে আওয়ামীলীগ নেতা গ্রেফতার  বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ইলমে দ্বীনের অনন্য সাধক আল্লামা ইসমাঈল আলী (রহ.) জীবন ও কর্ম

Reporter Name

হাফিজ মাওলানা ডা. হাফিজুল ইসলাম লস্কর

 

​সিলেটের গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি ও আধ্যাত্মিক সুবাসে ঘেরা মাটি থেকে যুগে যুগে বহু হাক্কানি ওলামায়ে কেরাম ও মনিষীর জন্ম হয়েছে। তাঁদেরই অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র, ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হোসাইনিয়া মাদরাসার সাবেক শিক্ষা সচিব ও নায়েবে মুহতামিম আল্লামা ইসমাঈল আলী (রহ.)। আজ তাঁর ইন্তেকালের ২৪ বছর পূর্ণ হলো। ২০০২ সালের ১০ই জুলাই তিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে মহান রব্বুল আলামীনের সান্নিধ্যে চলে যান।

​আল্লামা ইসমাঈল আলী (রহ.) ১৯৪২ সালের ১০ই এপ্রিল সিলেট জেলার গোলাপগঞ্জ থানার চৌঘরী একাডুমা গ্রামে এক সম্রান্ত ও দ্বীনি পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস, আধ্যাত্মিক রাহবার আল্লামা শায়েখ রিয়াছত আলী চৌঘরী (রহ.) এবং মাতা মোছাম্মৎ রহিমা বেগম (রহ.)। পিতার আদর্শ ও পারিবারিক দ্বীনি পরিবেশেই তাঁর শৈশব ও কৈশোর গড়ে ওঠে।

​পারিবারিক শিক্ষার পাঠ চুকিয়ে তিনি ভর্তি হন ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হোসাইনিয়া মাদরাসায়। সেখানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা সমাপ্ত করার পর উচ্চশিক্ষা ও হাদিসের গভীর জ্ঞান অর্জনের জন্য তিনি পাড়ি জমান পাকিস্তানের বিখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামেয়া ইসলামিয়া নিউ টাউন করাচি’-তে। সেখানে তিনি উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস ও ফকিহ হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ ইউসুফ বিন্নুরি (রহ.)-এর সান্নিধ্যে থেকে হাদিস শাস্ত্রের উচ্চতর ডিগ্রি লাভ করেন।

​পাকিস্তান থেকে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে তিনি কোনো বৈষয়িক লোভ-লালসার ধোঁকায় না পড়ে নিজেকে ইলমে দ্বীনের খিদমতে বিলীন করে দেন।

​দেশে ফেরার পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিজের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হোসাইনিয়া মাদরাসায় অত্যন্ত নিষ্ঠার সাথে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি এই মাদরাসার শিক্ষা সচিব এবং নায়েবে মুহতামিম (সহকারী পরিচালক)-এর মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বও অত্যন্ত সুনামের সাথে পালন করেন।

​শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ‘রনকেলি মুহিউচ্ছুন্নাহ মোহাম্মদিয়া হাফিজিয়া মাদরাসা’র মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পিতা আল্লামা রিয়াছত আলী (রহ.)-এর ইন্তেকালের পর তিনি নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত ‘রিয়াছতুল উলুম মাদ্রাসাতুল বানাত রানাপিং মহিলা মাদরাসা’র মুহতামিম (পরিচালক)-এর দায়িত্বভার গ্রহণ করেন এবং সফলভাবে তা পরিচালনা করেন।

​আল্লামা ইসমাঈল আলী (রহ.) ছিলেন একজন কর্মযোগী, মুখলেস ও সরল মনের মানুষ। এত বড় একজন আলেম এবং দায়িত্বশীল হওয়া সত্ত্বেও অহংকার তাঁকে স্পর্শ করতে পারেনি। এলাকার পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং সাধারণ মানুষের সাথে তিনি সবসময় অত্যন্ত নম্রতা, ভদ্রতা ও সরলতার সাথে জীবনযাপন করতেন। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং দ্বীনের বাণী পৌঁছে দেওয়াই ছিল তাঁর জীবনের মূল ব্রত।

​বুধবার (১০ জুলাই ২০০২) প্রতিদিনের মতো ঢাকা উত্তর রানাপিং মাদরাসার দরস (ক্লাস) শেষ করে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথিমধ্যে রানাপিং এলাকার ‘লংলিপুল’ নামক স্থানে একটি লেগুনা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সিলেট হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​পরদিন বৃহস্পতিবার (১১ জুলাই ২০০২) বাদ জোহর রানাপিং আরাবিয়া হোসাইনিয়া মাদরাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ হাজার হাজার তৌহিদী জনতা শরিক হন। ইসলামের এই মহান খাদেমের জানাজার ইমামতি করেন তৎকালীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দিন গহরপুরী (রহ.)। জানাজা শেষে তাঁকে চৌঘরি গ্রামে তাঁর শ্রদ্ধেয় পিতা আল্লামা রিয়াছত আলী (রহ.)-এর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়।

আল্লামা ইসমাঈল আলী (রহ.) আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া দ্বীনি শিক্ষা, আদর্শ এবং সহস্রাধিক ছাত্রের মাধ্যমে তিনি চিরকাল বেঁচে থাকবেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। ২৪তম মৃত্যুবার্ষিকীর এই ক্ষণে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আকুল প্রার্থনা, হে আল্লাহ, আপনি আপনার এই মুখলেস বান্দার সমস্ত দ্বীনি খিদমতকে কবুল করুন, তাঁর ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। একই সাথে পৃথিবীর সমস্ত ঈমানদার নর-নারীকে ক্ষমা ও মাগফিরাত দান করুন। আমীন।

লেখক,
কবি, সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক, ইউনানী চিকিৎসক ও ইসলামী স্কলার।



ফেসবুকে আমরা