November 11, 2026, 5:19 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকদের ‘স্কোপ অব প্র্যাকটিস’ এখন সময়ের দাবি

Reporter Name

লেখক- ডা. হা. মাও. হাফিজুল ইসলাম লস্কর

 

​বাংলাদেশে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসাব্যবস্থা কেবল কোনো প্রাচীন ঐতিহ্য নয়, বরং এটি জনস্বাস্থ্যের একটি অন্যতম সাশ্রয়ী ও বিকল্প স্তম্ভ। দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলো থেকে চার বছরের ডিপ্লোমা এবং ছয় মাসের ইন্টার্নশিপ এবং সাড়ে পাঁচ বছরের দীর্ঘ ও কঠোর প্রাতিষ্ঠানিক ব্যাচেলর কোর্স সমাপ্ত করে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করছেন। রাষ্ট্রীয় বোর্ড ও কাউন্সিল থেকে তাদের ‘চিকিৎসক’ হিসেবে বৈধ নিবন্ধনও দেওয়া হচ্ছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই চিকিৎসকদের যোগ্যতা ও লাইসেন্স থাকা সত্ত্বেও তারা মাঠে কাজ করতে গিয়ে এক অদৃশ্য দেয়ালের মুখোমুখি হচ্ছেন। আর তা হলো- ‘স্কোপ অব প্র্যাকটিস’ বা সুনির্দিষ্ট কার্য-পরিধির অনুপস্থিতি।

 

​একটি স্বাধীন রাষ্ট্রে উচ্চশিক্ষিত ও নিবন্ধিত চিকিৎসকদের জন্য এর চেয়ে বড় মর্যাদাহানি আর হতে পারে না। এই অচলাবস্থা নিরসনে এবং চিকিৎসকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠায় অবিলম্বে সুনির্দিষ্ট কার্য-পরিধি প্রণয়নের পক্ষে প্রধান দাবিগুলো নিচে তুলে ধরা হলো:

 

​১. আইনগত শূন্যতা দূরীকরণ ও যুগোপযোগী গাইডলাইন তৈরি- ​১৯৮৩ সালের ‘বাংলাদেশ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স’ অনুযায়ী নিবন্ধনের ব্যবস্থা করা হলেও গত চার দশকে সময়ের চাহিদার সাথে মিলিয়ে কোনো আধুনিক ‘ট্রিটমেন্ট প্রোটোকল’ বা চিকিৎসা নির্দেশিকা তৈরি করা হয়নি।

 

তাই ​সময়ের প্রয়োজনে একজন ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসক ঠিক কতটুকু আধুনিক চিকিৎসা বা ওষুধ ব্যবহার করতে পারবেন, আর কতটুকুর জন্য নিজস্ব পদ্ধতির ওপর নির্ভর করবেন, তা লিখিতভাবে স্পষ্ট করে দ্রুত একটি আধুনিক চিকিৎসা নির্দেশিকা বা গাইডলাইন তৈরি করতে হবে।

 

​২. আধুনিক ওষুধ ব্যবহারের যৌক্তিক অধিকার প্রদান- ​ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসার সিলেবাসে আধুনিক অ্যানাটমি, ফিজিওলজি ও ফার্মাকোলজির একটি বড় অংশ পড়ানো হয়। ফলে কর্মক্ষেত্রে রোগীদের আপৎকালীন বা জরুরি সেবা দেওয়ার জন্য কিছু জীবনরক্ষাকারী আধুনিক ওষুধ ব্যবহারের অনুমতি পাওয়া তাদের যৌক্তিক অধিকার। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) এবং আধুনিক চিকিৎসা লবির আপত্তির বেড়াজাল ভেঙে, চিকিৎসকদের সিলেবাস ও যোগ্যতার ওপর ভিত্তি করে নির্দিষ্ট মাত্রায় আধুনিক ওষুধ ব্যবহারের আইনি স্বীকৃতি দিতে হবে।

 

​৩. একটি সমন্বিত ‘রেফারেল সিস্টেম’ চালু করা- সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় সাধারণ বা ক্রনিক রোগে বিকল্প চিকিৎসকরা কী ভূমিকা রাখবেন এবং কোন জটিলতায় রোগীকে আধুনিক চিকিৎসকের কাছে ‘রেফার’ করবেন, তা নিয়ে এক ধরণের পেশাগত শূন্যতা বিরাজ করছে। তাই স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে এবং রোগীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে একটি সমন্বিত ও সুনির্দিষ্ট ‘রেফারেল সিস্টেম’ বা নীতিমালা প্রণয়ন করা হোক।

 

​৪. স্বাস্থ্য বাজেটে বৈষম্য দূরীকরণ ও গবেষণা বৃদ্ধি-​জাতীয় স্বাস্থ্য বাজেটের সিংহভাগ বরাদ্দ থাকে অ্যালোপ্যাথি চিকিৎসাব্যবস্থায়। ঐতিহ্যবাহী এই চিকিৎসা পদ্ধতিকে মূলধারার অংশ ভাবা হচ্ছে না এবং গবেষণায় রাষ্ট্রীয় কোষাগার থেকে নামমাত্র বরাদ্দও দেওয়া হচ্ছে না। বিকল্প চিকিৎসাব্যবস্থার প্রসারে স্বাস্থ্য বাজেটে বরাদ্দ বাড়াতে হবে, বৈজ্ঞানিক গবেষণায় বিশেষ তহবিল গঠন করতে হবে এবং অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (AMC) প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালে পদ সংখ্যা বৃদ্ধি করে বেকারত্ব দূর করতে হবে।

 

​৫. আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা ও কমিটির ‘সুখনিদ্রা’ ভঙ্গ করা- ​স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিভিন্ন সময়ে ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর’ কর্তৃক উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হলেও আমলাতান্ত্রিক জটিলতা, স্বার্থের সংঘাত এবং জবাবদিহিতার অভাবে সেই ফাইলগুলো বছরের পর বছর বন্দি হয়ে আছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গঠিত কমিটিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করে, আমলাতান্ত্রিক খোলস থেকে বেরিয়ে অবিলম্বে একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত ‘স্কোপ অব প্র্যাকটিস’ চূড়ান্ত ও বাস্তবায়ন করতে হবে।

 

​শুধু নামকাওয়াস্তে ডিগ্রি আর নিবন্ধন দিয়ে এই প্রাচীন ও সমৃদ্ধ চিকিৎসাব্যবস্থাকে ধুঁকে ধুঁকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার দায় রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না। এই অচলাবস্থা শুধু চিকিৎসকদের পেশাগত জীবনকেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে না, বরং সাধারণ মানুষকে একটি সাশ্রয়ী চিকিৎসাসেবা পাওয়ার অধিকার থেকেও বঞ্চিত করছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং নীতিনির্ধারকদের প্রতি উদাত্ত আহ্বান, অবিলম্বে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের ‘স্কোপ অব প্র্যাকটিস’ বা কার্য-পরিধি চূড়ান্ত করে এই খাতের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করুন।

 

 

 

লেখক,

ডা. হা. মাও. হাফিজুল ইসলাম লস্কর।

সাবেক ইন্টার্ণী চিকিৎসক- সিলেট সরকারী ইউনানী ও আয়ূর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।

স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক-বিএমএসএস কেন্দ্রীয় কমিটি।

সাংগঠনিক সম্পাদক- বাংলাদেশ ইন্ডিজেনাস মেডিকেল সোসাইটি।

সাংগঠনিক সম্পাদক- বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাব।

সম্পাদক ও প্রকাশক- শব্দের আলাপন।

সম্পাদক- সাপ্তাহিক ইউনানী কন্ঠ।



ফেসবুকে আমরা