November 11, 2026, 5:19 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

আলমডাঙ্গায় ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

Reporter Name

 

মোঃ নাঈম উদ্দীন

​জীবননগর উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

১৬ মে, ২০২৬ ইং

 

​চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পুলিশি অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ সাবিনা খাতুন (৩০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দিবাগত গভীর রাতে উপজেলার নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।

​আটক সাবিনা খাতুন নারায়ণপুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

​

​চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পের আইসি উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শুক্রবার দিবাগত রাতে নারায়ণপুর গ্রামে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

 

​রাত আনুমানিক সোয়া ১১টার দিকে পুলিশ দল নারায়ণপুর গ্রামের আশিরুদ্দিনের বসতবাড়ির পেছনে অবস্থান নেয়। সেখানে থাকা একটি বাঁশবাগানের উত্তর পাশে সাবিনা খাতুনের সন্দেহজনক চলাফেরা দেখে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। পরবর্তীতে নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

 

​পুলিশ জানিয়েছে, আটক সাবিনা খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

​আজ (শনিবার) দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এমন চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন।



ফেসবুকে আমরা