November 6, 2026, 3:37 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

আলমডাঙ্গায় পুলিশের চিরুনি অভিযান: ১০০ পিস মাদকদ্রব্যসহ ৩ কারবারি গ্রেপ্তার

Reporter Name

মোঃ নাঈম উদ্দীন

জীবননগর উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর রাতে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন:
১. হারুনুর রশিদ (৪২): আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা।
২. শাহীন (২৭): নওদা ভন্ড বিল গ্রামের বাসিন্দা।
৩. মহির উদ্দিন (৪৭): গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার রুহুল কবীর খান-এর কঠোর নির্দেশনায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম শুক্রবার ভোর রাত ৪টার দিকে উপজেলার বিভিন্ন পয়েন্টে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাদক কারবারিরা বিক্রির উদ্দেশ্যে নিষিদ্ধ ড্রাগের মজুদ করেছে। তৎক্ষণাৎ অভিযান চালিয়ে পুলিশ আসামিদের হেফাজত থেকে ১০০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট, ১৪ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন:
“মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিত প্রক্রিয়ার অংশ। আটকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমরা কোনোভাবেই আমাদের এলাকাকে মাদকের অভয়ারণ্য হতে দেব না।”

গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার দুপুরেই চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই সফল অভিযানে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে।

পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে, মাদকের উৎস ও এর সাথে জড়িত অন্যান্যদের সন্ধানেও তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা