আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত করতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং কঠোর নির্দেশনায় পরিচালিত হলো এক সফল যৌথ অভিযান। কমিশনার মহোদয় কর্তৃক গঠিত বিশেষ মাদকবিরোধী টিম, মতিহার থানা পুলিশ এবং ডিবি (ডিটেক্টিভ ব্রাঞ্চ) পুলিশের সমন্বয়ে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মতিহার থানার জাহাজঘাট-দাশমারী ও চরসাতবাড়িয়া এলাকা থেকে ৩ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী।
অভিযানের বিস্তারিত ও উদ্ধারকৃত আলামত:
গোপন সংবাদের ভিত্তিতে গঠিত বিশেষ টিম ও থানা-ডিবি পুলিশ একযোগে জাহাজঘাট-দাশমারী এবং চরসাতবাড়িয়া এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৩ মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে এবং তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য: ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশা জাতীয় ‘ইসকাফ’ (Escuf) সিরাপ।
৩ পিস ইয়াবা ট্যাবলেট। মাদক কেনাবেচায় ব্যবহৃত ১টি মোবাইল ফোন (জব্দকৃত)।
প্রেস ব্রিফিং ও আইনি ব্যবস্থা:
অভিযান শেষে মতিহার থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সাংবাদিকদের সামনে অভিযানের সার্বিক সাফল্য তুলে ধরেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
আরএমপি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি এবং বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।