August 18, 2026, 2:56 pm
শিরোনাম:
কাঠবিড়ালির জাম্বুরা খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি!  গোপালগঞ্জে বৌলতলিতে বাস ড্রামট্রাকের সংঘর্ষে নিহত ৩ আহত ২০ জন।  গোলাপগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা ও হুমকি, থানায় জিডি ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি নারীর নিরাপদ পথচলায় বগুড়ায় নতুন দিগন্ত, সড়কে নামল ‘গোলাপি বাস’ দিনাজপুরের বিরামপুরে আরতি হাঁসদার মায়ের মৃত্যুতে আদিবাসী পার্টির নেতৃবৃন্দের গভীর শোক ভালুকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল তৌফিজের  খাগড়াছড়িতে স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত,স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রোগীর প্রতি আন্তরিক হওয়ার আহ্বান সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৬৮ লাখ টাকার সরকারি সহায়তা রাউজানে সমাজ সংস্কার ও মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি! 

Reporter Name

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঐতিহাসিক শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) প্রকাশ খড়মপুর মাজার শরীফের দানবাক্সগুলো খুলে টাকা গণনার কাজ শেষ হয়েছে। মাজারের বিভিন্ন দানবাক্স থেকে নগদ ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে।

পাশাপাশি বিপুল পরিমাণ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ও রূপালংকার পাওয়া গেছে।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া ও মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু এই তথ্য নিশ্চিত করেছেন। ভক্তদের দেওয়া এসব টাকা সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়া চলছে।

দীর্ঘ ১৯ ঘণ্টার গণনা,সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টায় মাজারের টাকা গণনার কাজ শুরু হয় এবং একটানা ১৯ ঘণ্টা কাজ শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টায় তা শেষ হয়। মাজারের দানবাক্স থেকে প্রাপ্ত টাকা গণনার এই বিশাল কর্মযজ্ঞে সরকারি কর্মকর্তা ও মাজার কমিটির লোকনসহ মোট ৪০ জন অংশ নেন।

গণনা করা টাকার মধ্যে রয়েছে—

১০০০ টাকার নোট: ৮৯৮টি

৫০০ টাকার নোট: ৩,৩৫৮টি

২০০ টাকার নোট: ৪,৯৯৫টি

১০০ টাকার নোট: ৩২,১৪২টি

৫০ টাকার নোট: ৩৫,০৬৬টি

২০ টাকার নোট: ৫৯,৬১৯টি

১০ টাকার নোট: ৫৪,০২১টি

৫ টাকার নোট: ৬,৩৩৯টি

২ টাকার নোট: ১,৪৩৩টি

সপ্তাহব্যাপী ওরস ও ভক্তদের উপচে পড়া ভিড়

উল্লেখ্য, শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজারের সপ্তাহব্যাপী বার্ষিক ওরস গত ১০ আগস্ট শুরু হয়ে ১৪ আগস্ট রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। তবে ওরস উপলক্ষে ঐতিহ্যবাহী মেলা আগামী এক মাসব্যাপী চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হাজার বছরের ঐতিহ্যবাহী এই ওরসকে কেন্দ্র করে প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও আশেকান মাজারে সমাগম ঘটে।

নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথে ভক্তদের ঢল নামে। বিশেষ করে ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। মাজার কর্তৃপক্ষের ভাষ্যমতে, এবারের ওরসে রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম ঘটেছিল।



ফেসবুকে আমরা