November 6, 2026, 3:17 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ-জনতার সম্মিলিত অঙ্গীকার

Reporter Name

​মো: এনামুল ইসলাম | কিশোরগঞ্জ প্রতিনিধি

​কিশোরগঞ্জ: অপরাধমুক্ত সমাজ গঠন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির লক্ষ্যে কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং সভা। সভায় মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
​সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ দমনে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
​আলোচনায় বক্তারা মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই নির্মূলে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানান। বক্তারা বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সঠিক তথ্য আদান-প্রদান ছাড়া টেকসইভাবে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও অংশীদারিত্ব সুদৃঢ় করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
​কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সচেষ্ট। মাদকমুক্ত ও অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবে বলে সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।



ফেসবুকে আমরা