September 18, 2026, 1:50 pm
শিরোনাম:
পাঁচবিবিতে বসতবাড়ির বেড়া ভাঙচুর ও ফলজ গাছ কাটার অভিযোগে থানায় লিখিত অভিযোগ শীলমান্দীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে পলাতক হালিম আটক কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু চট্টগ্রামে ৬৩ হাজার কেজি সিমেন্টসহ দুই বোট জব্দ, আটক ২ আলমডাঙ্গার শ্রীরামপুর গ্রামের আলোচিত ‘মক্ষীরানি’ তামান্নার ফাঁদে সর্বস্বান্ত যুবসমাজ: পরকীয়া ও প্রতারণার এক লোমহর্ষক ইতিহাস সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। লালমনিরহাট সীমান্তে ১৫-বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার দর্শনা কাজী ফার্মসের ৪৯৪ বস্তা ভুট্টা নিয়ে উধাও ট্রাক চালক, থানায় অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ, তথ্য যাচাইয়ের আহ্বান সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে ঘটনাস্থল পরিদর্শন করলেন দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম

Reporter Name

সমর বিকাশ চাকমা, দীঘিনালা প্রতিনিধি:

 

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালি ইউনিয়নের মুসলিম পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক। আজ ১৩ জুলাই দুপুরে তিনি ওই এলাকায় যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

​পরিদর্শনকালে শফিকুল ইসলাম শফিক ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং এই কঠিন দুর্যোগের সময়ে তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, “বিএনপি সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। একই সাথে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর আহ্বান জানান।

​উক্ত পরিদর্শনে উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সবাই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং সাধ্যমতো প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। বিএনপির নেতাকর্মীদের এই সময়োচিত ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানা।

​উল্লেখ্য, গত ১২ জুলাই (শনিবার) গভীর রাতে মুসলিম পাড়া এলাকার বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমানের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালান। তবে শেষ রক্ষা হয়নি আগুনের তান্ডবে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



ফেসবুকে আমরা